বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সন্ধান মিলেছে মাটিরাঙ্গায় নিখোঁজ ছাত্র তুষারের 

প্রতিবেদক
প্রতিনিধি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
অক্টোবর ১৮, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

 

নিখোঁজের ১১দিনের মাথায় সন্ধান মিলেছে মাটিরাঙ্গার কিশোর মো. রাশেদুল ইসলাম তুষারের। সে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মো. রাশেদুল ইসলাম মাটিরাঙ্গার গোমতি মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।

নিঁখোজের তুষারের খালা মাজেদা সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্বাচনী পরীক্ষায় নকল করার অভিযোগে তুষারের খাতা কেড়ে নেন গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। পরে সে ক্ষমা চাইলেও ওই শিক্ষক তার খাতা ফেরত দেননি। এ ঘটনায় লজ্জায় বাড়ি থেকে বের হয়ে যায় তুষার। এরপর থেকেই তুষার মিরসরাই উপজেলার বারইয়ারহাটের একটি হোটেলে কাজ করতো।

মঙ্গলবার (১৭ অক্টোর) সকালের দিকে সেখানকার এক দোকানীর মোবাইল থেকে তার বড় বোনের মোবাইলে ফোন করে। পরে ওই ব্যাক্তির ফোন কলের সুত্র ধরে তাকে বারইয়ারহাট থেকে উদ্ধার করে স্বজনরা।

এদিকে সন্তানকে ফিরে পাওয়ায় আনন্দের বন্যা বইছে ওই পরিবারে। প্রতিবেশীরা তাকে দেখার জন্য ছুটে আসছে গোমতি মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মিজানুর রহমানের বাড়িতে। সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা-বাবা যেন নতুন জীবন ফিরে পেয়েছেন।

প্রসঙ্গত, শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি তুষার। পরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার (৮ অক্টোবর) মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে যৌতুক মামলার আসামী গ্রেফতার 

বান্দরবানে ইয়াবাসহ একজন আটক

জুরাছড়িতে আনসার ভিডিপি সদস্যদের ১০ দিনের প্রশিক্ষণ শুরু

কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালে জব্দকৃত নৌকা জাল নিলামে বিক্রয় 

চন্দনাইশে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ইসলামী ফ্রন্টের উপহার সামগ্রী প্রদান

চতুর্থ দফায় বাঘাইছড়িতে ফের বন্যার আশংকা

ঈদগাঁওয়ে লকডাউনের প্রভাব পড়েনি, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বিলাইছড়িতে ১২৫০ জন মহিলা পেলো ৩০ কেজি করে চাউল

বাঘাইছড়িতে দাদার পিঠে চড়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নাতির মৃত্যু

ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষ হলো প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: