বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাইখালী হতে উদ্ধারকৃত ১২ কেজি ওজনের অজগর খুরুশিয়ায় অবমুক্ত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১৫, ২০২৪ ৯:৩০ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জের ডংনালা-রাঙ্গুনিয়া সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা একটি বার্মিজ অজগর সাপ বুধবার (১৪ আগষ্ট) বিকেলে খুরুশিয়া রেঞ্জের অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার করা অজগরটির ওজন ১২ কেজি এবং এটি ১১ ফুট লম্বা।

রাইখালী রেঞ্জে কর্মরত বন প্রহরী মো. হাসান জানান, ঘটনার দিন বেলা প্রায় ১২টার সময় খবর আসে পাল্পউড বাগান বিভাগের আওতাধীন রাইখালী রেঞ্জের ডংনালা-রাঙ্গুনিয়া সীমান্ত এলাকায় বসবাসরত জনৈক নয়ন দাশের বাড়িতে জালে একটি অজগর আটকে আছে। খবর পেয়ে সাথে সাথে রাইখালী ইআরটি টিমের সভাপতি মো. রহমতুল্লাহ, রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে অবহিত করলে তারই নির্দেশে রাইখালী রেঞ্জ ও বাঙ্গালহালিয়া বিট কাম স্টেশনের সকল কর্মচারীদের নিয়ে ওই এলাকা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

এরপর কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলামের নির্দেশে বুধবার বিকেলে খুরুশিয়া রেঞ্জের আওতাধীন দুধপুকুরিয়া অভয়ারণ্যে অজগর সাপটি অবমুক্ত করা হয়। এসময় খুরুশিয়া বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সহ রাইখালী রেঞ্জ ও বাঙ্গালহালিয়া বিট কাম স্টেশনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যুগ যুগ ধরে একই কর্মস্থলে ৯৩ শিক্ষক

লেকে পানি বৃদ্ধি: কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ২১৩ মেগাওয়াট

কেপিএম দোকানে চুরির ঘটনায় মালামালসহ আটক -২

বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালিত

রাঙামাটি শহরে অবৈধ ১০ অটোরিকশা ও ১ মোটরসাইকেল জব্দ

রাঙামাটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

লংগদুর সোনালী ব্যাংকের প্রায় তিশ কোটি টাকা ভুয়া ঋণের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

কাপ্তাই থানার নতুন ওসি মোহাম্মদ কায় কিসলু

রাঙামাটিতে নতুন ঘর পাচ্ছে আর ২০৬ পরিবার; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ হাজার কিলোমিটার ভ্রমণ করে ভারতের রোহান আগরওয়াল এখন রুপসি কাপ্তাইয়ে

error: Content is protected !!
%d bloggers like this: