বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে যমুনা গ্রুপের চেয়ারম্যানের ৩য় মৃত্যু বার্ষিকী পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৩, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ

‘কর্মে কৌলীন্যে অনন্য এক জীবন’ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপরে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ, রাঙামাটি পার্বত্য জেলা।

স্বজন সমাবেশ রাঙামাটি পার্বত্য জেলার সভাপতি এম. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দীপক বিকাশ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশ রাঙামাটি পার্বত্য জেলার প্রধান উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা।

অনুষ্ঠানে রাঙামাটি জেলার রোভার স্কাউট কমিশনার ও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক নুরুল আবছার, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ ও দৈনিক যুগান্তরের কাউখালী উপজেলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ বক্তব্য দেন।

স্মরণসভা শেষে সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন স্বজন সমাবেশের জেলা সভাপতি এম কামাল উদ্দিন।

স্মরণসভায় সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণসহ তার আত্মার শান্তির জন্য দোয়া ও প্রার্থনা করে বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন দেশের একজন অন্যতম শিল্প উদ্যোক্তা। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ দেশ ও জাতির উন্নয়নে তার অবদান বিশাল। তিনি ছিলেন এক সফল স্বপ্নসারথি। দেশে অনেকগুলো শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলে দেশের অর্থনীতির উন্নয়নের পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে দিয়ে গেছেন তিনি। দেশ ও গণমানুষের মুখপত্র হিসাবে তিনি প্রতিষ্ঠা করে গেছেন বস্তুনিষ্ঠ এ দুটি গণমাধ্যম দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন। তিনি দেশের শিল্পায়নসহ নানা ক্ষেত্রে সফল পথিকৃৎ। জাতির কল্যাণে তার আরও অনেক দিন বেঁচে থাকার দরকার ছিল। কিন্তু বৈশ্বিক প্রাণঘাতী মহামারী করোনা ২০২০ সালের ১৩ জুলাই দেশের সফল ও প্রিয় ব্যক্তিত্ব নুরুল ইসলামকে অকালে চিরতরে হারাতে হয়েছে আমাদের। সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাংলাদেশের মানুষের হৃদয়ে চির অমলিন হয়ে থাকবেন। তার চেতনাকে ধারণ করে আগামীর উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে চলতে গুরুত্বারোপ করেন বক্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে তথ্য অধিকার আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

এক ঘন্টার জন্য শিশু বিষয়ক কর্মকর্তা কলেজ ছাত্রী বৃষ্টি

রাঙামাটিতে নবগঠিত তাঁতী দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেবী দুর্গার পূজার মাধ্যমে পাহাড়ে সৌহার্দ্য ছড়িয়ে পড়ুক-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

বিলাইছড়িতে উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

চাঁদাবাজ মাস্তান দখলদার জায়গা নেই বিএনপি’তে -আমীর খসরু মাহমুদ চৌধুরী 

অগ্নি দুর্ঘটনা এড়াতে বাজার মনিটরিং জেলা প্রশাসনের

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

বিএনপি নেতা ইউসুফ’র উদ্যোগে কাপ্তাইয়ে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

রাইখালীর প্রাক্তন ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা আর নেই

error: Content is protected !!
%d bloggers like this: