মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কক্সবাজারে বন্যহাতির মৃত্যু

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ১৮, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

 

কক্সবাজারের উখিয়ায় একটি বন্যহাতির মৃত্যুর হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার পশ্চিম খয়রাতি রহমানিয়া পাড়া বিলের ভেতর এই হাতির মরদেহ দেখতে পায়।

পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি সহ বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, হাতি-মানুষ দ্বন্দ্ব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পাহাড়ি অঞ্চল ও লোকালয়ের সীমান্তবর্তী এলাকায় হাতির চলাচল বাড়ায় ফসল নষ্ট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক কৃষক ঝুঁকিপূর্ণ পদ্ধতির আশ্রয় নিচ্ছেন।

স্থানীয় পল্লী চিকিৎসক মো. ইউনুচ জানান, ধান, কলাগাছসহ বিভিন্ন ফসল রক্ষার্থে অনেকেই কারেন্টের সংযোগ দিয়ে চারদিকে জাল পেতে রাখে। এসব জালের সটেই হাতির মৃত্যু ঘটছে। এ বিষয়ে দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন, হাতি লোকালয়ে এসে ফসল নষ্ট করায় কিছু কৃষক ফসলি জমির চারপাশে কারেন্ট সংযুক্ত জাল দিয়ে ঘিরে রাখছে। এই জালের সটেই মূলত হাতির মৃত্যু ঘটছে।

বন বিভাগ মৃত হাতির ময়নাতদন্ত, সুরক্ষা ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। পাশাপাশি স্থানীয়দের নিরাপদ ও বিকল্প পদ্ধতি গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতাকর্মীদের ওপর হামলা; বিচার বিভাগীয় তদন্ত দাবী

পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বান

পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে ওয়াগ্গা জোনের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

কাপ্তাইয়ে কোভিড সচেতনতা সৃষ্টিতে ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে কর্মশালা

রাজস্থলীতে মহান স্বাধীনতা দিবস পালন

রামগড়ে ট্রাক চাপায় যুবক নিহত

লংগদুর ধর্ষক শিক্ষক আব্দুর রহিমকে স্কুল থেকে স্থায়ী বহিষ্কারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

খাগড়াছড়িতে চাঁদাবাজি- লুটপাটের মাধ্যমে গণ- হয়রানিমূলক মামলা, প্রতিবাদে রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

বাঘাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

কাপ্তাইয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: