বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কবিতার শক্তিতেই দেশের স্বাধীনতা সংগ্রাম জেগে উঠেছে-মংসুইপ্রু চৌধুরী

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ

 

“মাতৃভাষা সরোবরে বৈচিত্র্যের গান গাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে মাতৃভাষায় কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের সভাপতি মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কবিতার শক্তি অবিনাশী। কবিতা মানুষকে আন্দোলিত করে। সাহস ও শক্তি সঞ্চার করে। সেই অমলিন কবিতা ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,’র প্রেরণাতেই ত্রিশলক্ষ মানুষের প্রাণ আর দুইলক্ষ মানুষের সম্ভ্রমের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে।

অনুষ্ঠানের সূচনায় কবিরা তাদের নিজ নিজ মাতৃভাষায় (বাংলা, ত্রিপুরা, চাকমা, মারমা ভাষায়) কবিতা আবৃত্তি করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কবিতা আবৃত্তি চর্চা ও কবিতার মাহাত্ম এবং কবিতা পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে অতিথি কবিদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমা, খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, বাংলাদেশ আবৃত্তি সংসদের যুগ্ম সদস্য সচিব বাচিকশিল্পী ফারুক তাহের, জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার নাহিদ নাজিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনের জেলা শাখার সা. সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী ও প্রতিভা ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে চট্টগ্রামের সুখ্যাত আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়াসহ স্থানীয় আবৃত্তিশিল্পীরা আবৃত্তি পরিবেশনা করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে পারিবারিক কলহের জেরে খুন, গ্রেপ্তার ২

টানা ২-৩ দিনের বৃষ্টিপাতে ঘাগড়া-কাপ্তাই-বান্দরবান সড়কের কুকিমারা এলাকায় সড়কে ধস, যানবাহন চলাচল বন্ধ

লংগদু ধরা পড়লো বিরল প্রজাতির সাকার ফিস

পিসিসিপি’র রাঙামাটি জেলা কমিটি ঘোষণা 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ইউএন’র সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা চাই: মংসুইপ্রু চৌধুরী অপু

রাজস্থলীতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলার সন্মোলন প্রস্তুতি কমিটি গঠন

‎রাঙামাটিতে শিক্ষক নিয়োগে ৯৩% মেধাভিত্তিক নিয়োগসহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ 

অবসরপ্রাপ্ত সার্জেন্টকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: