রবিবার , ২৪ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহ হস্তান্তর উপলক্ষে কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২৪, ২০২২ ৩:১৫ অপরাহ্ণ

 

মুজিববর্ষে ” বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণার প্রেক্ষিতে ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসাবে সারাদেশে আগামী ২৬ এপ্রিল ৩২ হাজার ৯ শত ৪ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন।

রবিবার (২৪ এপ্রিল) বেলা ১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান তাঁর দপ্তরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই তথ্য জানান।

প্রেস ব্রিফিং এ ইউএনও আরোও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে পরিবার প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুর্নবাসনের লক্ষ্যে গত বছরের ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১ম পর্যায়ে একযোগে ৬৯ হাজার ৯ শত ৪ টি এবং একই বছরের ২০ জুন ২য় পর্যায়ে ৫২ হাজার ৯ শত ৪৫ টি উপকারভোগী পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও মুনতাসির জাহান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই কার্যক্রমের অংশ হিসাবে ইতোমধ্যে কাপ্তাই উপজেলায় ১ম পর্যায়ে ৬৮ টি এবং ২য় পর্যায়ে ৫ টি সহ মোট ৭৩ টি গৃহ উপজেলার ৫ টি ইউনিয়নের উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিং এ উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলায় তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে আরোও ২৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া ঘর দেওয়া হবে। ইতোমধ্যে এই ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫শত টাকা।

এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ সিরাজ উদ্দৌলা, ইউপি সদস্য মোঃ সেলিম ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ১০০টি ছাগল বিতরণ

চন্দ্রঘোনা কর্ণফুলী নালন্দা বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

কাপ্তাইয়ের  শিলছড়িতে সামাজিক শৃঙ্খলা কমিটি গঠন

বিলাইছড়ির কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই ৮০ দোকান ও বসতঘর

পরিবার গেছে বেড়াতে, একা ঘরে পুড়ে মরলেন বৃদ্ধ আবু তাহের

বাঘাইছড়িতে নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে ৩২ শিক্ষার্থী পেল ৬ লক্ষ টাকার পুরস্কার

আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পার্বত্য মেলা পার্বত্যাঞ্চল ও সমতল ভূমির জনগণের মধ্যে এক মেল বন্ধন রচিত হয়েছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাস টার্মিনালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীর হামলার শিকার গ্লোবাল টিভির প্রতিনিধি

error: Content is protected !!
%d bloggers like this: