রবিবার , ২১ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আন্ত ফুটবল প্রতিযোগিতা শুরু

প্রতিবেদক
নন্দন দেবনাথ, রাঙামাটি
আগস্ট ২১, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। উদ্বোধনী খেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি টিম ২-০ গোলে খাগড়াছড়ি উন্নয়ন বোর্ড টিমকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, বোর্ডের সদস্য প্রশাসন মোঃ জসিম উদ্দিন, রাঙামাটির প্রবীন সাংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য সুনীল কান্তি দে সহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তিন পার্বত্য জেলা অফিসের তিনটি টিম অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি টিমকে হারিয়ে রাঙামাটি টিম জয় লাভ করে।
বিকালে বান্দরবান টিম ও রাঙামাটি টিম মোকাবেলা করবে। সোমবার সকালে বান্দরবান খাগড়াছড়ি টিমের খেলা শেষে বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: