শুক্রবার , ১৭ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

থানচিতে ৭ টি বসত ঘর আগুনে পুড়ে গেছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
মে ১৭, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নেটওয়ার্ক বিহীন তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় সাতটি বসতঘর আগুনে পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।

বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সাতটি বসতঘর পুড়ে গেলেও রক্ষা পেয়েছে আরও কমপক্ষে ১৫‌টিরও বেশি বসত বাড়ি। বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় পাহাড়িদের বসতঘর ও তাদের অন্যান্য সম্পদ রক্ষা পায়।
তিনি আরও বলেন, আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি মানুষ আহত হয়েছেন। তা‌দের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবারও সরবরাহ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ওই এলাকা ইউপির চেয়ারম্যান ভাগ্যচন্দ্র জানান, পাড়াটিতে যেতে থানচি সদর থেকে ইঞ্জিনচালিত নৌকায় যোগে প্রায় দুই ঘণ্টা যেতে হয়। তারপর রেমাক্রি বাজার থেকে আরও দুই ঘণ্টা হাঁটার পথ নাফাকুম জলপ্রপাত। নাফাকুম থেকে আবারও সাড়ে তিন ঘণ্টা হাঁটার পরেই থুইসা পাড়ার অবস্থান। আগুনে প্রায় সাতটি বসতবাড়ি পুড়ে গেছে বলে খবর পেয়েছি। এবং এই পাড়ার দুর্গম আর আশপাশে পানির কোন উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হচ্ছে।
এ ব্যাপারে থানচি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ মো. ইসমাইল মিয়া জানান, থুইসা পাড়ায় আগুনে কয়েকটি বসত ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি। এলাকাটি খুবই দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে সময়মতো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবসে রাঙামাটিতে পিসিসিপি’র শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

পাহাড়ে সম্প্রীতির ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করতে কাজ করতে হবে

লিগ্যাল এইড সেবা পাহাড়ের দূর্গম অঞ্চলের মানুষের আস্থা যোগাচ্ছে

কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার ৯৬.৫৯%, জিপিএ-৫ পেলো ২২ শিক্ষার্থী

দীঘিনালায় জামায়েত ইসলামের ঈদ পূর্ণমিলনী

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

পার্বত্য চুক্তি পরবর্তী জুরাছড়িতে ২৫টির অধিক রাজনৈতিক হত্যাকান্ড

কেএনএফদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান বম জনগোষ্ঠীর

সোনারগাঁও ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ ২০২৫

মহালছড়ি গোল্ডকাপ ফুটবলে মুবাছড়ির দুর্দান্ত বিজয়

error: Content is protected !!
%d bloggers like this: