বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

রাজস্থলী উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার
কার্যালয়ে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদার, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষভাবে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিকে নয়, একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও সেলিনা আক্তার বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে প্রশাসন ও পুলিশ বাহিনীকে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সকল রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি ভিত্তিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

সভায় বিগত মাসের অপরাধচিত্র পর্যালোচনা করা হয় এবং সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি আগামী মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে করণীয় পদক্ষেপ নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, জামায়াতে ইসলামীর সভাপতি মৌলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি মো. আতাউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।

সভা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে চলমান উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের নিয়মিত সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

রাজস্থলীতে যুব ও যুব নারীদের মাশরুম চাষে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রামগড়ে আওয়ামীলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত 

বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী উদযাপন

দীঘিনালা আবাসিক প্রকৌশলী নজরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতায় স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান-পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবানে কমান্ডারসহ ৯ জঙ্গি আটক, বিপুল অস্ত্র গোলা উদ্ধার

২ কোটি টাকা লাভের সম্ভাবনা কাপ্তাই লাম্বার প্রসেসিং ইউনিটের

error: Content is protected !!
%d bloggers like this: