মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে শিক্ষাবৃত্তি পেল ৭২৫ জন শিক্ষার্থী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
এপ্রিল ১১, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ২১-২২ অর্থবছরে জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে শহরে অরুন সারকী টাউন হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এবারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতা ২১-২২ অর্থ বছরে জেলায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৭২৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৬৩ লাখ টাকাসহ তিন পার্বত্য জেলা মোট ২ কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর বলেন, সার্টিফিকেট অর্জনের চিন্তা নিয়ে শুধুমাত্র শিক্ষা লাভ করলে সেটি ভবিষ্যতে কোন কাজে আসবে না। শেসমেস মাস্টার্স শেষ করে এক সময়ে গিয়ে কেরানি চাকুরি পাওয়া থেকেও বেগ পেতে হবে। তাই সুশিক্ষিত হয়ে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে জাতি, রাষ্ট্র ও সমাজের উপকারে আসে। লেখাপড়া করে আগামীতে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সেই প্রস্তুতি নিয়ে সামনে এগোতে হবে বলে শিক্ষার্থীদের প্রতি আহবান করেন তিনি।
মন্ত্রী উন্নয়নে প্রসঙ্গে নিয়ে তিনি বলেন, বান্দরবানে একমাত্র দুর্গম উপজেলা ছিল থানচি। একসময় সেখানে যেতে ২ থেকে ৩ দিন সময় ব্যয় করতে হতো। বর্তমানে সেই উপজেলা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। তাছাড়া বর্তমান সরকারে আমলে পার্বত্য অঞ্চলে আনাচে-কানাচে উন্নয়নের জোয়ার ভাসছে।
অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী একান্ত সচিব আশীষ বড়ুয়া সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলু রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, সহকারী প্রকৌশলী মো. এরশাদ, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মুকশেদুল আমীন, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আজহায় উপলক্ষে সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার

বিএনপি জামাত ১৪ সালের মতো ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাজস্থলীতে ছাত্রদলের উদ্যোগে ত্যাগী নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

মাটিরাঙায় সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সমর্থক খুন, আহত এক

রোজার শেষ মুহূর্তে রাঙামাটির ঈদ বাজার ও শপিংমলগুলোতে কেনাকাটার ভীড়

নানিয়ারচরে ৩৯টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

রাঙামাটি-চট্টগ্রাম-ঢাকা রুটে এভারগ্রীন বাসের যাত্রা শুরু

রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের আস্তানা থেকে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা

নতুন বই হাতে উচ্ছ্বসিত রামগড়ের শিক্ষার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: