সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ্যং শাখা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৪তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬।

রবি ও সোমবার (১৫ ও ১৬)  নভেম্বর দুই দিনব্যাপী এ দানোৎসবের আয়োজন করা হয়। ৩০ কার্তিক ও ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ এবং ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষে আয়োজিত এ উৎসবকে ঘিরে বিহার প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পঞ্চশীল গ্রহণ, বেইন বুনন অনুষ্ঠান, সূত্রপাঠ, বুদ্ধপূজা, সংঘদান, ভিক্ষু সংঘের আগমন, উদ্বোধনী সংগীত, কঠিন চীবর দান উৎসর্গ, ধর্মীয় দেশনা, প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলন।

অনুষ্ঠানে ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্র গুপ্ত মহাথের, পন্থক ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ। এছাড়াও উপস্থিত ছিলেন বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান, শান্তিরায় চাকমা ( রায় বাবু), বিহার পরিচালনা কমিটি সভাপতি সমতোষ চাকমা, সাধারণ সম্পাদক মানিক চাকমা, অর্থ সম্পাদক শান্তি বরন তালুকদার ওয়ার্ড মেম্বার, হেডম্যান – কার্বারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং  রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শত শত পূর্ণ্যাথী উপস্থিত ছিলেন।

রাইংখ্যং শাখা বন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ দানোৎসবে ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারীদের অংশগ্রহণের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, মৈত্রী ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, রাইংখ্যং শাখা বন বিহারটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুইমারায় সেনা অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়ক দুর্ঘটনা নিহত-২ আহত- ১৫

পুলিশের দেয়া ঘরে দুঃখ ঘুচল রাজস্থলীর প্রতিবন্ধী দম্পতির

কাপ্তাইয়ে কৃষকের মাঝে  কৃষি উপকরণ বিতরণ

পিতার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

পাহাড়ের পিছিয়েপড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেয়ার জন্যই শান্তিচুক্তি’র প্রয়োজন ছিলো-মংসুইপ্রু চৌধুরী

রামগড়ে কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কিশলয় বালিকা বিদ্যালয় পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরিদর্শক

মঙ্গলবার সকাল ৬ টা থেকে বুধবার দুপুর ২ টা পর্যন্ত রাঙামাটিতে হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ

জুরাছড়িতে শিশু সুরক্ষা কমিটির দিন ব্যাপী ওরিয়েন্টেশন

error: Content is protected !!
%d bloggers like this: