বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সাহিত্য মেলা উদ্বোধনে জেলা প্রশাসক / মনের অনুভুতি প্রকাশের সর্বোত্তম মাধ্যম হলো সাহিত্য

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৮, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

 

সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলা একাডেমির সহযোগিতায় খাগড়াছড়িতে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হলে জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে।

দুই দিনের এই মেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতি: জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সব মানুষের জীবনেই সুখ-দু:খ, আনন্দ- বেদনা, হাসি-খুশীর বিষয়-আশয় থাকে। কবি সাহিত্যিকরা সেসব বিষয় হৃদয়গ্রাহী করে সবার কাছে বোধগম্য করে তোলেন।

সাহিত্য কখনো কখনো জাতীয় জীবনের উত্থান-পতনেও ভূমিকা রাখে। যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে কবি-সাহিত্যিক-সাংবাদিক ও শিল্পীদের অসামান্য অবদান ছিলো।

তিনি খাগড়াছড়ির সাহিত্যসেবীদের উন্নয়ন এবং সাহিত্যচর্চার অগ্রগতিতে জেলা প্রশাসনের অব্যাহত ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলা একাডেমি’র উপ-পরিচালক- খ্যাতিমান গবেষক ড. সাইমন জাকারিয়া’র স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোছাম্মৎ সুস্মিতা ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার কে এইচ এম এরশাদ।

দীপালোক আবৃত্তি কুঞ্জ’র সংগঠক প্রতিভা ত্রিপুরার উপস্থাপনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন যথাক্রমে বিশিষ্ঠ লেখক ও কবি মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ’র শিক্ষক কৃতি চাকমা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র জনসংযোগ কর্মকর্তা ও প্রাবন্ধিক চিংলামং চৌধুরী।

পরে মঞ্চে চর্যাপদের গান পরিবেশন করেন, লালন ঘরানার সুখ্যাত শিল্পী সাধিকা সৃজনী তানিয়া এবং স্থানীয় নৃত্য-গীত ও আবৃত্তি শিল্পীরা।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দিনের জেলা সাহিত্য মেলা শেষ হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে বিদ্যালয়ের পানির কল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর

রাজস্থলীতে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রদর্শণী মেলা

খাগড়াছড়িতে সেনা বহরে হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

কাপ্তাইয়ে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষ্যে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

ঘাগড়া ৬ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন উদ্ধোধন

তুলাবান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন

আরিফুল আমীন খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মাটিরাঙায় বন্যপ্রাণী সংরক্ষণে কর্মশালা

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

রাঙামাটির নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: