বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশে গরু লুট, ডাকাতের গুলিতে গরুর মালিক চন্দন দে নিহত

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ড হিন্দু পাড়ায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত। (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোররাত পৌঁনে পাঁচটার দিকে পৌরসভার বদুরপাড়ার পশ্চিমে (জোয়ারা) হিন্দু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহেদ জানান, ভোরে একটি ডাকাতের দল এলাকায় হানা দেয়। ডাকাত দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের গোয়াল ঘর থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দের গোয়াল ঘর থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাঁকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ শাহেদ বলেন, চন্দন দের গোয়াল ঘরে তিনটি গরু ছিল। ডাকাতেরা এর একটি গরু লুট করে নিয়ে যায়। এ ছাড়া পাশের আরেকটি গোয়াল ঘর থেকে আরও দুটি গরু লুট করে মোট তিনটি গরু নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফারুয়া ইউনিয়নে দুস্থ-অসহায় মহিলাদের চাউল বিতরণ

শত কৃষক নিয়ে কাপ্তাই তথ্য অফিসের কৃষক সমাবেশ

উন্নত লেট্রিন ও পয়:বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে সরকারের সাথে এনজিওরা সহায়ক ভূমিকা পালন করছে-মংসুইপ্রু চৌধুরী

বরকলের ৯ কৃষক সমিতিকে পাওয়ার টিলার বিতরণ

রাঙামাটিতে মিথ্যা মামলার দায়ে বাবা ও মেয়ে গ্রেফতার

ভেদভেদীতে ওয়ালটন শো-রুম উদ্বোধন

সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল সহ ৩ নেতাকে বহিস্কারের সুপারিশ বাঘাইছড়ি আওয়ামী লীগের

পাহাড়ের আর্থ-সামাজিক উন্নয়নে রাঙামাটিতে সেনাবাহিনীর  হাঁস- মুরগি পালন বিষয়ক কর্মশালা

মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা 

রাঙামাটিতে শেষ মুহুর্তে জমে উঠেছে পশুর হাট

error: Content is protected !!
%d bloggers like this: