রবিবার , ৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জ্বালানি তেলের তিন দোকান ও সারের ডিলারকে জরিমানা

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
মার্চ ৮, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাজার তদারকি ও ভোক্তার অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অনিয়মের অভিযোগে তিনটি জ্বালানি তেলের দোকান ও একটি সারের ডিলারকে জরিমানা করা হয়েছে।

রবিবার (৮ মার্চ ) রাজস্থলী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় তিনটি জ্বালানি তেলের দোকানকে মোট ১৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি জ্বালানি তেলের দোকানে নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না এবং প্রয়োজনীয় কাগজপত্রও দোকানে সংরক্ষিত ছিল না। এ ধরনের অনিয়মের কারণে সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় জরিমানা করা হয়।

একই অভিযানে কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে মৃদুল স্টোর নামের একটি সারের ডিলারকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। বাজারে কৃষি উপকরণ সঠিকভাবে বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেল ও কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত নিয়ম মানা বাধ্যতামূলক। কোনো ধরনের অনিয়ম বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার কবরও জুটবে না বাংলাদেশের মাটিতে–সারজিস আলম

ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত 

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্যচিংয়ের বাড়িতে শোকের মাতম

রাঙামাটিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন

চন্দনাইশে ক্রীড়া ও হস্তশিল্প প্রতিযেগিতার শুভ উদ্বোধন

সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৮ পর্যটক আহত

খাগড়াছড়িতে একই দিনে ৩ আত্মহত্যা

মহালছড়িতে শারদীয় দুর্গাপূজা- ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বরমা ইউনিয়নে ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনের দূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত

খাগড়াছড়ি সীমান্তে ৭৯ ভারতীয়কে জোরপূর্বক পুশইন করেছে বিএসএফ

error: Content is protected !!
%d bloggers like this: