বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শেখ হাসিনার কবরও জুটবে না বাংলাদেশের মাটিতে–সারজিস আলম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ

ফিরে আসা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবরও জুটবে না-বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন-শেখ হাসিনা এতই পাপ করেছে, এতই নির্লজ্জ পতন হয়েছে-শেখ হাসিনার বাংলাদেশ কোনদিন সমাধিটাও হবে না- ফিরে আসা তো দূরের কথা। শেখ হাসিনার এটা কর্মফল, যে বাংলাদেশের মাটিতে তার কবর হওয়াও জুটবে না।

আজ (বুধবার, ২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন- তিন পার্বত্য জেলায় সুষম বণ্টন নিশ্চিত করতে চাই। তিন জেলার জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।

জেলা পরিষদগুলোর গঠন নিয়েও সমালোচনা করেন সারজিস আলম বলেন, ‘জেলা পরিষদগুলো দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে। এই পরিষদগুলো দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই পরিষদগুলোকে শুধু দলের লোক দিয়ে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে গঠন করতে হবে’।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন সুজা, রাঙামাটি জেলার যুগ্ন আহবায়ক জাকির হোসেন চৌধুরী, প্রিয় চাকমা, শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ সোলায়মান ও সংগঠক মোঃ শাহজাহান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কারিগর শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে শিক্ষক ও শিক্ষার্থীদেরকে আন্তরিক হতে হবে– আবুল খায়ের

খাগড়াছড়িতে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ১ মাসের ত্রাণসামগ্রী বিতরণ করলো দেবতিষ্য ভিক্ষু

বাঘাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

লেকার্স স্কুলে থ্যালাসেমিয়া রোগের সচেতনতা সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা পুলিশের প্রচেষ্টায় ৩০টি হারানো মোবাইল উদ্ধার

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত

আইনশৃঙ্খলার স্বার্থে জগদ্ধাত্রী পূজায় ৩ দিনব্যাপী মহোৎসবে মেলার অনুমতি দেয়নি পুলিশ

রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লংগদুতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: