সোমবার , ১৬ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১৬, ২০২২ ৫:২১ অপরাহ্ণ

রাঙামাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ ও এসআইয়ের বিরুদ্ধে টাকা না দেয়ায় আসামি করার অভিযোগ করেছেন এক দম্পতি।

সোমবার সকালে শহরের কলেজ গেইট এলাকায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেন রুবি বেগম ও তাঁর স্বামী মাহবুব আলম।

সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন রুবি বেগমের মা নাজমা খাতুন ও পিতা চুন্নু মিয়া।

লিখিত বক্তব্যে রুবি বেগম বলেন, আমার প্রথম সংসারের ছেলে ইনিছুল হক শামীমকে গত ১৪ মে শনিবার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইনচার্জ শিবনাথ কুমার সাহা ও এসআই লিটন নন্দী আমার থেকে ২০ হাজার টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার স্বামী মাহবুবকে দুই নাম্বার আসামি করার হুমকি দেয়। টাকা না দেয়ায় পরবর্তীতে আমার স্বামীকে দুই নাম্বার আসামি হিসেবে মামলায় অন্তর্ভূক্ত করে।

তিনি অভিযোগ করেন, শুধুমাত্র টাকার জন্য আমার স্বামীকে আসামি করা হয়েছে। মাদকের সাথে আমার স্বামী জড়িত নয়। এর তথ্যপ্রমাণাদিও আমাদের কাছে আছে। হয়রানি থেকে মুক্তির জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

এই বিষয়ে রাঙামাটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইনচার্জ শিবনাথ কুমার সাহা এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আসামি শামীম জিজ্ঞাসাবাদে মাহবুবের নাম বলেন। এর আগেও মাহবুবের নামে মামলা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ইউএনওকে ফুলেল শুভেচ্ছা পুজা উদযাপন পরিষদের

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও  টেউটিন বিতরণ

রাঙামাটি আসনে দুই হেভিওয়েট প্রার্থী / দীপংকরের সম্পদ বেড়ে ৯ কোটি টাকা; স্ত্রীর র্স্বণের হিসাবের গড়মিল; কমেছে ঊষাতনের; আছে দুটি মামলা

পরিবেশ বান্ধব ও সবুজ উপজেলা গড়ে তুলতে দীঘিনালা জোনের ২৬ হাজার চারা বিতরণ

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানালেন রামগড় সিও

কাপ্তাই ও রাজস্থলী আ.লীগ, বিলাইছড়িতে জেএসএস প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা,  দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন

রাঙামাটি ও সাজেক পর্যটন স্পটগুলোতে পর্যটকদের মেলা

হ্রদের পানি বিপদসীমায়, লংগদুতে বন্যার শঙ্কা !

কাপ্তাইয়ের ডলুছড়িতে শীতবস্ত্র দিল ‘কিছু মুখের হাসি’

error: Content is protected !!
%d bloggers like this: