বুধবার , ৮ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ড ৭’শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো ৬০ লক্ষ টাকা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ৮, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার ৭’শ ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৬০ লক্ষ টাকার বৃত্তি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হলের অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুর্নবাসন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, প্রধান অতিথি হিশেবে উপস্থিত থেকে বৃত্তির চেক হস্তান্তর করেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যাধক প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মধু মঙ্গল চাকমা, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বোর্ড সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিজনকে ১০ হাজার টাকা করে ৪’শ জন ও কলেজ পর্যায়ের প্রতিজনকে ৭ হাজার টাকা করে ৩’শ ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। এরমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ২’শ ৯৩ জন, দীঘিনালা ১’শ ১১ জন, লক্ষ্মীছড়ির ২৭ জন, মহালছড়ি ৫৫ জন, মাটিরাঙ্গা ৯৬ জন, গুইমারা ৪২ জন, পানছড়ি ৬৬ জন, মানিকছড়ি ৩১ জন ও রামগড় উপজেলা থেকে ২৯ জনসহ সর্বমোট ৭৫০ জন শিক্ষার্থীদের মাঝে ৬৪ লাখ ৫০ হাজার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় 

রাঙামাটি সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পাহাড় ধসের সম্ভাবনায় এলাকা পরিদর্শনে ডিসি ও এসপি

বিজ্ঞানী ড. মংসানু মারমার বক্তব্য শুনল মহালছড়ির শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবি রাঙামাটিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের বাধা

নানিয়ারচরে চৌরাস্তার মোড় থেকে পুরাতন বাজার সড়কের বেহাল দশা

চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে নানিয়ারচরে বিজুর সূচনা

খাগড়াছড়ি জেলা পরিষদে এক ঘন্টার জন্য চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী মোহনা ত্রিপুরা

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাহাড়ের মানুষ অনিশ্চিয়তা ও নিরাপত্তায় ভোগছে – মোনঘরের সুবর্ণজয়ন্তীতে সন্তু লারমা

error: Content is protected !!
%d bloggers like this: