রবিবার , ২২ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২২, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের জেটিঘাট এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়ন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইউছুপ। বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হাকিম, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন এবং সমিতির প্রবীণ সদস্য মোহাম্মদ আবু তাহের, ওবায়দুল্লাহ চৌধুরী, বিমল বড়ুয়া ও আইয়ুব আলী।

সভায়  সমিতির বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন সম্পাদক মো. আব্দুল মুকিম রাশেদ। সভায় বক্তারা ট্রাক শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, শ্রমিকদের ঐক্যই সংগঠনের মূল শক্তি। পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় সমিতির নেতৃবৃন্দসহ  ট্রাক শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: