রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ৩০, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে উন্নয়ন অগ্রগতি, সুশাসন, জনসেবা ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকালে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত।

সভায় রামগড়ের উন্নয়ন, সমস্যা ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক, আসন্ন নির্বাচন, শিক্ষা-স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা হয়। এসময় সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং রামগড়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “এ জেলার উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সুশীল সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যাশা ও প্রয়োজন দাবীগুলোকে সামনে রেখে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা একটি উন্নত, নিরাপদ ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে চাই।”

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরআগে জেলা প্রশাসক রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের দুইটি ভোট কেন্দ্র পরিদর্শন এবং খাগড়াছড়ি জেলার একমাত্র জুলাই যোদ্ধা রামগড়ের শহীদ মজিদ হোসেনের কবরে শ্রন্ধা নিবেদন ও তার কবর জিয়ারত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সড়ক আইনে ২০ মামলায় ৮ হাজার ১ শত টাকা জরিমানা 

রাঙামাটিতে বন্যপ্রাণী অভয়ারণ্যের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আওয়ামী লীগের আরো ১১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলামের পিতার মৃত্যুতে শোক

দীঘিনালায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

ঈদগাঁওয়ে সশস্ত্র ডাকাতদলের গরু লুট!

বিলাইছড়িতে কৃষক মাঠ দিবস ও প্রশিক্ষণ পরিদর্শনে –উপ-পরিচালক মনিরুজ্জামান

নুরুল হক নুরের ওপর যৌথবাহিনীর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মশাল মিছিল

তীব্র তাপদাহে কাপ্তাইয়ে শুকিয়ে গেছে শতাধিক ছড়া, সুপেয় পানির সংকট

বাঘাইছড়িতে মাওলানা রইস উদ্দীনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: