রবিবার , ১৬ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই-এএসপি মাহমুদা বেগম

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
জুলাই ১৬, ২০২৩ ১১:০১ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউপি’তে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই সোমবার।

১৭ জুলাই সোমবার ভোট গ্রহণ কে কেন্দ্র করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রির্টানিং অফিসার ও নির্বাচনী সামগ্রী মালামাল পৌঁছে দিয়েছে উপজেলা নির্বাচন নির্বাচন কমিশন।

বাবুছড়া ইউপি’র নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন এবং পুরুষ সাধারণ সদস্য পদে ৩০ জন সহ মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে ৬ হাজার ৪২০ জন পুরুষ ও ৫ হাজার ৯৭০ জন নারী ভোটার রয়েছে।

নির্বাচনী মাঠে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে
কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার দূর্গম নাড়াইছড়ি ভোট কেন্দ্রের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে পৌছে দেয়া হয়েছে নির্বাচন সামগ্রী।

দুর্গম এলাকার ও ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে সহিংসতার আশঙ্কা ও ভোটাররা আতঙ্ক ও উৎকণ্ঠায় থাকলেও মাঠে কঠোর অবস্থানে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সকাল ১০ টায় দীঘিনালা থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অফিসারদের নিয়ে বিফিং করা হয়েছে।

বিফিং-এ, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ণ করতে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষার্থে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি নির্বাচনী মাঠে কাজ করবে, সেনাবাহিনী, র্র্যাব, বিজিবি, ডিবি, পুলিশ, আনসার ও ভিডিপি, ডিএসবি, গোয়েন্দা সংস্থা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মুহাম্মদ সাহেনসা লতিফুল খায়ের বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে। সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো হয়েছে। অবাধ সুষ্ঠু ও সফল নির্বাচনের লক্ষ্যে কঠোর থাকবে নির্বাচন কমিশন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ফুল ভাসানো উৎসবে বাঘাইছড়ির কাচালং নদীর তীরে ভিড়

জুরাছড়িতে ভিজিডি মহিলাদের প্রশিক্ষণ কর্মশালা

রাঙামাটি জেলা ছাত্রলীগের নব কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সম্প্রীতির বন্ধনে আমরা ঐক্যবদ্ধ হই-মাটিরাঙায় সম্প্রীতি সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আহ্বান

বুনো হাতির আক্রমণ আতঙ্কে পাড়াবাসী, নির্ঘুম রাত কাটাচ্ছে আতঙ্কিত লোকজন

একজন আদর্শ শিক্ষকের প্রস্থানের আমার অনুভূতি

বিলাইছড়িতে দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয়ে চালু করা হয়েছে ডিজিটাল ল্যাব 

লংগদুতে সোনালী ব্যাংকের ৩০ কোটি টাকার ভুয়া ঋণের ভোগান্তি

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সকল সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন হচ্ছে- নিখিল কুমার

error: Content is protected !!
%d bloggers like this: