বুধবার , ৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ি সীমান্তে ৭৯ ভারতীয়কে জোরপূর্বক পুশইন করেছে বিএসএফ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ৭, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

ভারত পাকিস্তান যুদ্ধের শুরুতেই বুধবার(৭মে) ভোর থেকেই ৭৯ জন ভারতীয় নাগরিককে খাগড়াছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়েছেন ভারতীয় বর্ডার গার্ড। জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ও শান্তিপুর এর মাঝামাঝি স্থান দিয়ে ২৭ জন ভারতীয় নাগরিক ঘুমতি ইউনিয়নের শান্তিপুর ও হাজীপাড়া এলাকায় প্রবেশ করে বলে জানা যায়। এছাড়াও পানছড়ি যামিনী পাড়া ও তাইন্দং প্রান্তের মাঝামাঝি এলাকা দিয়ে ২২ জন ভারতীয় নাগরিক মাটিরাঙ্গাতে,রুপসেনপাড়া এলাকা দিয়ে ৩০ জন ভারতীয় নাগরিক পানছড়িতে অনুপ্রবেশ করে। অনুপ্রেবশ কারী সকলেই ভারতের গুজরাটের বাসিন্দা বলে তারা স্বীকার করেন। তারা সকলেই মুসলিম ধর্মালম্বী।

অনুপ্রবেশকারী সকল ভারতীয় নাগরিকের পূর্বপুরুষেরা বাংলাদেশের নাগরিক ছিলেন এই অজুহাতে তাদের জোরপূর্বক অনুপ্রবেশ করানো হয় বলে জানা যায়। এছাড়াও তারা জানায়,তাদের সাথের আরো ৫ শতাধীক নাগরিক কে বর্ডারের কাছে এনে আটকে রেখেছেন বিএসএফ বাংশাদেশে অনুপ্রবেশের জন্য। অনুপ্রবেশকারীদের গুজরাট রাজ্য হতে বিমান যোগে ত্রিপুরা রাজ্যে আনা হয়েছে। খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা গুলো পাহাড় ও বনাঞ্চল হওয়াতে ভারতীয় বিএসএফ এই পথ বেঁছে নিয়েছে।

এই বিষয়ে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন,খাগড়াছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় নাগরিক অনুপ্রবেশের বিষয়টি আমরা জেনেছি, তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ আটক করেছে তাদের তত্ত্বাবধানে রেখেছেন। অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে সীমান্তে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে পর্যটক ও যাত্রীবাহী নৌ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও  টেউটিন বিতরণ

রুমায় সৌরবিদ্যুতের ব্যাটারী বিষ্ফোরণে পুড়লো ১২ ঘর

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন

‎৯৩ শতাংশ মেধা, ৭ শতাংশ কোটা; জেলা পরিষদে ৮ দফা দাবি কোটা বিরোধী ঐক্যজোটের ‎

কাপ্তাইয়ে ইয়াবাসহ একজন আটক 

কাপ্তাইয়ে পক্ষকাল ব্যাপী বিজয় মেলা শুরু

কাপ্তাই সীতা দেবী মন্দিরের নতুন কমিটি গঠন

বাড়ছেই কাপ্তাই হ্রদের পানি; প্রতি সেকেন্ডে বিদ্যুৎ উৎপাদন ২০৩ মেগাওয়াট

error: Content is protected !!
%d bloggers like this: