সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেক যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৮ পর্যটক আহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২৭, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ

রাঙামাটি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে এগুজ্জেছড়ি এলাকায় পর্যটকবাহী জীপ গাড়ি (রাঙামাটি-ব- ১৬১৮) নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।

খোঁজ নিয়ে জানাযায়, বাঘাইহাট থেকে ১১ জন পর্যটক নিয়ে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রের (সাজেক ভ্যালি) উদ্দেশ্যে জিপটি যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে এগুজ্জেছড়ি এলাকায় পৌঁছালে পর্যটকবাহী জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় জিপে থাকা শিশুসহ আটজন আহত হন। খবর পেয়ে মাচালং এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। তবে আহতদের মধ্যে সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, সাজেকে পর্যটকবাহী জিপ উল্টে আটজন পর্যটক আহত হয়েছেন। তাঁরা বাঘাইহাট থেকে সাজেকের রুইলুই ভ্যালিতে যাচ্ছিলেন। সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠিয়েছে।

উল্লেখ্য, এরআগেও গত ৭ জানুয়ারি বাঘাইহাট বাজার থেকে সাজেকে যাওয়ার সময় সিজকছড়া নামক স্থানে আরেকটি পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। সেসময় জীপ গাড়িতে থাকা ১২জন শিক্ষার্থীর মধ্যে ৬জন আহত হন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্দুক ভাঙ্গা রেঞ্জ এলাকায় জেএসএস ও ইউপিডিএফ’র দৌরাত্ম

কাউখালীতে ব্রাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

অপহৃত ব্যবসায়ী শরিফুল ইসলাম রাসেলের মুক্তি দাবি পিসিসিপি’র

কাপ্তাইয়ে ৭৮ মেধাবী শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ

কাউখালীতে ৪ দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, থানায় জিডি

রামগড়ে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

রাজস্থলীর বিমাছড়া পাড়ায় পানি সংকট দূর করলো সেনাবাহিনী কাপ্তাই জোন

গলায় গামছা পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্নহত্যা

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) কর্তৃক পুকুরে মাছের পোনা অবমুক্ত 

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের দাবি মুক্তিযোদ্ধাদের

error: Content is protected !!
%d bloggers like this: