সোমবার , ১০ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রুমায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফ ৪ সহযোগি সদস্য গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
জুন ১০, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে রুমা উপজেলা থেকে পাহাড়ে গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন আরও চারজন সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আইনশৃঙ্খলার বাহিনী কঠোর পাহারায় বান্দরবান সদর থানা থেকে প্রিজন ভ্যানে করে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কেএনএফ এর সন্দেহভাজন সদস্য রুমা উপজেলার বাসিন্দা ময়থাং বম , জৌথান বম, থমাস এডিসন বম এবং লাল রনইহ সাং বম।
সুত্রে জানা যায়, রোববার (৯ জুন) বিকেলে তাদের (কেএনএফ) সন্দেহভাজন চারজনকে রুমা সদরের ১নং পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর জুরভারং পাড়া থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। এরপর আজ সোমবার দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানায় দায়ের করা মামলায় ৪ জন আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।
প্রসঙ্গত, উল্লেখ্য যে গত চলতি বছরে ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আসামীদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর এই অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ৯৬জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা চলাকালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সহ গ্রেফতার-৩

দুঃখকে জয় করে এগিয়ে যাওয়া এক নারী কাপ্তাইয়ের ওয়াগ্গার রত্না সেন

কাপ্তাইয়ের স্কাউটার এম জাহাঙ্গীর আলম মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত

রাঙামাটি শহরে প্রধান ৫টি ঈদ জামাতের সময়সূচি 

কাউখালীতে জাতীয় কন্যাশিশু দিবস পালন 

রাজস্থলীতের আনন্দঘন পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি, ত্রান বিতরণ অব্যাহত

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

১৬ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে কাউখালীর রনীর লাশ উত্তোলন 

২য় দিনেও চিকিৎসাসেবা অব্যাহত ৫৪ বিজিবি’র

error: Content is protected !!
%d bloggers like this: