মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে শিক্ষা কর্মকর্তা স্বামীর ঘুষিতে প্রধান শিক্ষিকা স্ত্রী হাসপাতালে

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ১৬, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ

খাগড়াছড়িতে সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা’র ঘুষিতে প্রধান শিক্ষিকা স্ত্রী মৌসুমী ত্রিপুরা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরা মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। অভিযুক্ত সহকারি উপজেলা শিক্ষা কর্মকতা খাগড়াছড়ি সদর উপজেলার শিক্ষা অফিসারের কার্যালয়ে কর্মরত।

আহত প্রধান শিক্ষিকা জানান,‘ সকালে বিদ্যালয়ের নড়বড়ে গেইট সংস্কার করার আবেদন নিয়ে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গেলে সুভায়ন খীসা প্রথমে অসৌজন্যমূলক আচরণ করে। পরে আমাকে পিটিয়ে আহত করে। সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিথিলা বড়ুয়া জানান, আহত মৌসুমী ত্রিপুরা মাথায় আঘাত পেয়েছেন। তার চোখের নীচেও সেলাই করতে হয়েছে। যেহেতু উনি মাথায় আঘাত পেয়েছেন তাই সিটি স্ক্যান করানোর জন্য বলা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সাজার্রি ওয়ার্ডে ভর্তি আছেন। ’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন ,‘আমি অফিসে দাপ্তরিক কাজ করছিলাম। এসময় প্রধান শিক্ষিকা আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করার কারণে তার সাথে আমার ধস্তাধস্তি হয় । এক পর্যায়ে দরজায় ধাক্কা খেয়ে তিনি আহত হন। সহকর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করে।’

আহত প্রধান শিক্ষিকাকে হাসপাতালে দেখতে যান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন । তিনি সাংবাদিকদের জানান,‘ কীভাবে এমনটি ঘটেছে আমি এখনো জানতে পারিনি। হামলার শিকার শিক্ষিকা এঘটনায় লিখিত অভিযোগ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের প্রত্যাশা / ঈদকে ঘিরে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোর ব্যাপক প্রস্তুতি

লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করতে ছাত্রদের আন্দোলন 

রাজস্থলীতে বন্যহাতির আতঙ্কে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে করেক পরিবার

রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পাহাড়ের দরিদ্র মানুষের কল্যাণে শেখ হাসিনা আর নৌকার বিকল্প নেই-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

কেন্দ্রীয় নেতার ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কর্ণফুলি নদীতে তীব্র স্রোত:  ৫ দিন ধরে  চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকেন্দ্রে দুদকের অভিযান

রামগড়ে ৫ ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

রাজস্থলীতে কারিতাসের লাউদাতোসি ক্যাম্পেইন ও চারা বিতরণ   

error: Content is protected !!
%d bloggers like this: