শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বিলাইছড়িতে উপজেলা কেন্দ্রীয়  বৌদ্ধ বিহার দীঘল ছড়িতে ৪৬ তম দানোত্তম মহান কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৭ অক্টোবর ) কেন্দ্রীয়  বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আয়োজনে বিহার প্রাঙ্গণে- দিনব্যাপী অনুষ্ঠানে সকালে বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা গাথা, পঞ্চশীল পাঠ, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান সহ নানাবিধ দান আয়োজন করা হয়।

দ্বিতীয় পর্বে বিকালে  জগতে সকল প্রাণী সুখ, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় মঙ্গলাচরণ পাঠ,পঞ্চশীল গ্রহন,কল্পতরু ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়। সভায়  আর্য্যলঙ্কার মহাস্থবির – এর  সভাপতিত্বে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বিপুল জ্যোতি মহাথের, বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন শাক্য প্রিয় ভিক্ষু।  ভিক্ষুর মধ্যে  আরো উপস্থিত ছিলেন মহাকাল মহাথের, তেজবর্ণ ভিক্ষু, ধর্মসেন ভিক্ষু, ধর্মকীর্তি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘ।

এছাড়াও  উপস্থিত ছিলেন ওসি মানস বড়ুয়া, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া,সাবেক ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি  অরুন বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক অমৃত সেন তঞ্চঙ্গ্যা। আরো আনন্দ চাকমা, অমর জীবন চাকমা, অনিক চাকমা, অন্তরা তঞ্চঙ্গ্যা, স্নেহবালা চাকমা, ইতি দেওয়ান, কালংমুনি তঞ্চঙ্গ্যাসহ শত শত পূর্ণ্যার্থী দানে অংশগ্রহণ করেন।

সন্ধ্যায়  প্রদীপ ও ফানুস উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের

মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি ছাত্রদলের

জনশুমারি ও গৃহ গণনা উপলক্ষে জুরাছড়িতে প্রশিক্ষণ কর্মশালা

দুস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা দিলো খাগড়াছড়ি রিজিয়ন

নানিয়ারচরে নৌকা ডুবিতে প্রাণহানির দুই পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

কাপ্তাই বিএফআইডিসি মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

পুলিশের ব্যারিকেড ভেঙ্গে খাগড়াছড়িতে যুবদল ও ছাত্রদলের শো-ডাউন

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

লংগদুর সোনালী ব্যাংকের প্রায় তিশ কোটি টাকা ভুয়া ঋণের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর মহাপ্রয়াণ দিবস ও ১০ দিনব্যাপী ভিক্ষুদের পরিবাসব্রত অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: