সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে শহীদ মো. আরাফাত’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২৩, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

আজ (২৩ ডিসেম্বর) সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ও সর্বশেষ শহীদ মো. আরাফাত (১২) এর রুহের মাগফেরাত কামনায় রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে দুপুর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় ।

শহীদ মো. আরাফাত (১২) মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাদরাসা থেকে নাজেরা শেষ করেন আরাফাত। পবিত্র কোরআন শরীফের তিন পারা মুখস্থ করেছিলেন তিনি। এরপর কিতাব বিভাগের এবতেদিয়ায় অধ্যয়নরত ছিলেন।

গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে প্রথমে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলায়। সেখান থেকেও তাকে ফেরত দিলে পরবর্তীতে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। তিন মাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন থাকার পর ২২ ডিসেম্বর তিনি মৃ’ত্যুবরণ করেন। শহীদী মিছিলে যোগ দেন আমাদেরকে ছেড়ে।

ঘাতক বুলেট শহীদ আরাফাতের বাম পাজরের দিক দিয়ে ঢুকে পাজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তাঁর একটি কিডনিও নষ্ট হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য শহীদ আরাফাতকে আগামীকাল ২৪ ডিসেম্বর এয়ার এ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেয়ার তারিখ নির্ধারিত ছিলো। তার আগেই অনন্ত মহাকালের যাত্রায় অসীম মহাকাশের অন্তে শহীদী মিছিলে তিনি যোগ দিয়েছেন।

উক্ত আয়োজনে বক্তব্য রাখেন ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম ও মিনহাজ মুর্শিদ । এছাড়াও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিকল্পনাকারী ০৯ দফার রচয়িতা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সেক্রেটারী এস.এম.ফরহাদ হোসাইন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম সমন্বয়ক ওয়াহিদুজ্জামান রোমানের সঞ্চালনায় আয়োজনটি অনুষ্ঠিত হয় ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীর ডলুছড়িতে পারিবারিক কলহে এক ব্যক্তির আত্মহত্যা

রাঙামাটিতে এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

কাপ্তাই-আসামবস্তী সড়কে এক ব্যাক্তির লাশ উদ্ধার 

১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বান্দরবানে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার চারজন

মহাসড়ক ঘেঁষে অবৈধ বালির স্তূপ,বাড়ছে দুর্ঘটনা

মানিকছড়িতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

রাবিপ্রবির হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি  জেলা ছাত্রদলের ঈদ আয়োজন ‎

বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: