রবিবার , ১ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাঙ্গামাটির সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও বিদ্যুৎসহ মৌলিক সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

আজ রবিবার (১ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শতভাগ সম্পন্নযোগ্য প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন একে অপরের পরিপূরক, তাই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সভায় মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেলা পরিষদ, এলজিইডি, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে তাদের গৃহীত ১৮০ দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত শোনেন। একইসঙ্গে তিনি পার্বত্য জেলা পরিষদের বিদ্যমান আইনের অসামঞ্জস্যতা দূর করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত নিয়ে নতুনভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম (বার), জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এর আগে মন্ত্রী স্থানীয় ব্যক্তিবর্গের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ শোনেন এবং সেসব বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএমের নতুন এমডি প্রকৌশলী স্বপন কুমার সরকার

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার; পাঁচ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস, জনমনে স্বস্তি

সাজেকে চাপাতার বদলে কীটনাশক মিশ্রিত চা পান, অসুস্থ–১২

আদিবাসী স্বীকৃতির দাবিকে দেশবিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়ে পিসিসিপির স্মারকলিপি প্রদান

ঈদগাঁওয়ে প্রবাসীর সবকিছু নিয়ে প্রেমিকের হাত ধরে লাপাত্তা স্ত্রী

মহালছড়িতে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

কাপ্তাইয়ে মহিলা দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ট্রাক্টর উল্টে মানিকছড়িতে নিহত ১, আহত ৩

রামগড় কলেজে পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনের পর প্রত্যাহার

error: Content is protected !!
%d bloggers like this: