বৃহস্পতিবার , ২৮ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবির হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি  জেলা ছাত্রদলের ঈদ আয়োজন ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৮, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। তবে নানা কারণে অনেক শিক্ষার্থী এবার ঈদের ছুটিতে বাড়ি ফিরতে পারেনি। কেউ দূরত্ব কিংবা ব্যক্তিগত কারণে রয়ে গেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসেই। পরিবার থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল।

‎ঈদের দিন রাতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে অবস্থান করা শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাতের খাবারের আয়োজন করে সংগঠনটি। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা অংশ নেন।

‎শিক্ষার্থীরা জানান, পরিবার ছাড়া ঈদ কাটানো অনেক কষ্টের। তবে ছাত্রদলের এমন উদ্যোগে তারা কিছুটা হলেও ঈদের আনন্দ অনুভব করতে পেরেছেন। অনেকেই এ আয়োজনকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

‎রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী বাড়িত যায়নি তাদের জন্য রাঙামাটি জেলা ছাত্রদলের পক্ষ থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের জন্য রাতে খাবারের ব্যবস্থা করেছি। আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চাই।

‎সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, আমরা রাঙামাটি জেলা ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছি। আজ ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে যেসব শিক্ষার্থী বাড়িতে যায়নি তাদের জন্য রাতে আপ্যায়নের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও রাঙামাটি জেলা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সিএনজি চালক দম্পতির মানবিক উদ্যোগ: নবজাতককে লালন-পালনের দায়িত্ব গ্রহণ

রাঙামাটি জেলা ছাত্রলীগের ১বছরের কমিটিতে সভাপতি রনি ও সম্পাদক সোহাগ চাকমা

কাপ্তাইয়ে ইউনিয়নে ইউনিয়নে বিএনপির গণমিছিল ও সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে বিজয় দিবস উদযাপন

সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রাঙামাটি রিজিয়নের ঈদ উপহার প্রদান

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন শুক্রবার

কাপ্তাই বিএসপিআই এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ও উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কাউখালীতে পরিবার পরিকল্পনা বিভাগ ও ইপসার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কাপ্তাই কুকিমারায় সন্ত্রাসীদের আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা 

error: Content is protected !!
%d bloggers like this: