শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকের ভূয়াছড়িতে সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করলো সেনাবাহিনী

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
নভেম্বর ১৪, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, তারই ধারাবাহিকতায় দেশ গঠনের চেতনা ও শিক্ষার সম্প্রসারণ, খেলাধুলার মান উন্নয়নে কাজ এবং চিকিৎসা সেবায় এগিয়ে নিয়ে যেতে। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোন এর তত্বাবধানে  রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূয়াছড়ি নামক দূর্গম এলাকায় খেলাধুলার মান উন্নয়নের ও মেধা বিকাশ অব্যাহত রাখতে ভূয়াছড়ি স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।


খেলাটি উদ্বোধন ও সমাপনী অনুষ্টানে উপস্থিত ছিলেন,  বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর এম এম জিল্লুর রহমান। স্থানীয়দের মতে এবারই প্রথম এ ধরনের খেলাধুলার  আয়োজন করা হয়েছে ভূয়াছড়িতে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেজর এম এম জিল্লুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বৃদ্বিতে খেলাধুলার কোন বিকল্প নেই। বাগাইহাট জোন ভূয়াছড়িতে খেলাধুলার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে। উক্ত অনুষ্ঠানে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানকে ভূয়াছড়ি ক্লাবের আজীবন সদস্য ঘোষনা করা হয়। ভূয়াছড়িতে  শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসা সেবা, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্বি করতে  বাঘাইহাট জোনের আওতাধীন সকল এলাকায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও চলতি মাসের মাঝামাঝি ভূয়াছড়িতে বিভিন্ন পাড়া নিয়ে ফুটবল লীগের ঘোষনা দেন, উক্ত খেলার আয়োজনে পৃষ্ঠপোষকতা থাকবেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার। মাস ব্যাপী  বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন ভুয়াছড়ি এলাকাবাসীর কল্যানে  নদীর পাড়ে সিড়ি, ব্রীজ, ক্লাব, ঘর নির্মান সহবিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পার্বত্য অঞ্চলের এই ধরনের খেলাধুলার আয়োজন অভিভাবকদের জন্য স্বস্তির ব্যাপার।  শুধু শিক্ষা সামগ্রী নয়, খেলাধুলার মানোন্নয়ন এবং চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাঘাইহাট জোন (১৪ ই বেঙ্গল) এর পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে।

এছাড়াও ভারপ্রাপ্ত জোন কমান্ডার কারবারী, স্কুল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন ও খেলাধুলার  প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করেন। বাঘাইহাট জোন কর্তৃক এরকম একটি মহৎ উদ্দ্যোগে অত্র অঞ্চলের পাহাড়িদের মাঝে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে পুষ্টিকর খাবার বিতরণ 

খাগড়াছড়িতে অপহরণ-মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য আটক

রামগড়ে ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ৪৩ বিজিবি

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা অংশ নিচ্ছেন ৭৭৪ জন পরীক্ষার্থী

জিয়াউর রহমানের ১ম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পনের মধ্য দিয়ে দীপেন দেওয়ানের প্রচারণা শুরু

চিৎমরম ইসলামীয়া স: প্রা: বিদ‍্যালয়ে এসএমসি সভাপতি হলেন রফিক

মার্চে রামগড় স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে: ভারতীয় ডেপুটি হাই কমিশনার

ফের বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

কাপ্তাইয়ে আন্তঃ ইউনিট কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ৫৬ ইবি

বাঘাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: