বুধবার , ৬ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অবশেষে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণে দুয়ার খুলছে

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বান্দরবান
নভেম্বর ৬, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

অবশেষে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণের দুয়ার খুলছে। টানা ১মাস নিষেধাজ্ঞা থাকার পর পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল ৭ নভেম্বর থেকে বান্দরবানে ৪ উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ ৩ উপজেলা। পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিকদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতি সূত্রে জানা যায়, বান্দরবান সদরে ৭৪টি  সহ মোট ৯৭টি হোটেল-মোটেল, রিসোর্ট-কটেজ রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের পর্যটনকেন্দ্রে পর্যটকশূন্য থাকার কারণে রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী বান্দরবান ছেড়ে চলে গেছেন।

পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, এখানকার পর্যটন খাতের সাথে অনেক মানুষের জীবন -জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পরেছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

এবিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বান্দরবান সদর,লামা,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তবে এসেসমেন্ট শেষ হলে রোয়াংছড়ি, রুমা এবং থানচি এই তিন উপজেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আগামীকাল ৭ নভেম্বর থেকে পর্যটকরা  বান্দরবানের সদর, নীলগিরি, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি এলাকা ভ্রমণ করতে পারবেন।

এর আগে, গত ৮ অক্টোবর থেকে  প্রায় ১মাসের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় বান্দরবান জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির ফারুয়ায় বিএনপি’র মত বিনিময় ও পরামর্শমূলক সভা

খাগড়াছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

খাগড়াছড়িতে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / প্রাণঘাতি সংঘাত আর অস্ত্র দিয়ে শান্তি ফেরানো যায় না-ইউপিডিএফ গণতান্ত্রিক

কাপ্তাইয়ে স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ষষ্ঠক নেতা কোর্সের সমাপনী

রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল / সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

নানিয়ারচরে চলছে গণটিকা কার্যক্রম

আওয়ামী লীগ নেতা রাশেল চৌধুরীর উপর হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ  

গলায় গামছা পেঁচিয়ে স্কুল শিক্ষার্থীর আত্নহত্যা

অছাত্র কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন, ফেরার পথে ছাত্রদল নেতার ওপর হামলা অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: