বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ২৭, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় দুস্থ দেড় শতাধিক মানুষের মাঝে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন করেছে ৪ ইস্ট বেঙ্গলের “দি বেবী টাইগার্স”।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উপহার বিতরণ করেন ৪ ইস্ট বেঙ্গল “দি বেবী টাইগার্স” দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক (পিএসসি)।

এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল, তেলসহ আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই উপহার পেয়ে সুবিধাভোগীদের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ঝিলিক। অভাবের কারণে যাদের পক্ষে ঈদের প্রস্তুতি নেওয়া কঠিন ছিল, তাদের জন্য সেনাবাহিনীর এই সহায়তা যেন ঈদের আনন্দেরই আরেক নাম হয়ে ওঠে।

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলগুলোতে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে তারা নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোন এবার উপজেলার দেড় শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

ঈদ উপহার বিতরণ শেষে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক, পিএসসি বলেন, আমরা শুধু ঈদ নয়, সারাবছরই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। রমজান মাসজুড়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং অন্তত পাঁচ শতাধিক এতিম শিশুর জন্য ইফতার ও দোয়ার আয়োজন করেছি। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জোনের উপঅধিনায়ক মো:মেহেদী হাসান, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো: আহনাফ হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- পার্বত্য প্রতিমন্ত্রী 

জুরাছড়িতে কিটনাশক যুক্ত মশারি বিতরণ

কাপ্তাইয়ের রাইখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায়

খাগড়াছড়িতে উন্নয়ন বোর্ড ৭’শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো ৬০ লক্ষ টাকা

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর ৫ম সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মং রাজ বাড়ি সংস্কারে জেলা পরিষদের উদ্যোগ

ঈদগাঁওয়ে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন শহিদুল আলম বাহাদুর

 গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণে জুরাছড়িতে সভা 

রামগড়ে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক ৩

রাইখালীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: