শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে কাপ্তাই উপজেলা সদর সংলগ্ন মুল সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে কাপ্তাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সদস্য, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ প্রবীর খিয়াং, চন্দ্রঘোনা থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মোঃ ইসতিয়াক, উপজেলা খাদ্য কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা কাপ্তাইকে একটি দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে অঙ্গীকার প্রদান করেন। দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দূর্গা পুজা নিয়ে রাঙামাটি পুলিশ সুপারের আইন-শৃঙ্খলা সভা

বাঘাইছড়িতে ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠন

খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস, জনমনে স্বস্তি

হেলমেট না পরায় ৫ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটিতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান

কাপ্তাইয়ে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

লংগদু উপজেলা চেয়ারম্যান বারেক সরকারের বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ নেতাকে জুতাপেটার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: