রবিবার , ৭ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে পুলিশের অভিযানে মদ তৈরির কারখানাসহ বিপুল পরিমান দেশীয় চোলাই মদ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৭, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

 

রাঙামাটি শহরের পিটি আই ট্রেনিং সেন্টারের পিছনে ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় চোলাই ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ৫টি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ তৈরির কারখানা ও বিপুল পরিমান মদসহ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে ৫টি বাড়ির মদ কারখানায় প্রায় ১হাজার লিটার দেশীয় চোলাই মদ পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় দুইলক্ষ টাকা।

পুলিশ জানায়, সন্ধ্যায় আমরা একটি গোপন সংবাদ পেয়েছি। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মীর আবু তৌহিদের দিকনির্দশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। তবে অভিযান পরিচালনাকালে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৫টি বাড়িতে চোলাই মদ তৈরির কারখানাসহ বিপুল পরিমান মদসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবাই পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই থানার অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

কাপ্তাই-আসামবস্তী সড়কে হাতির আক্রমনে আহত ১

রাউজানে গৃহহীনদের মাঝে ঘর দিল আল মানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন 

কাপ্তাইয়ে ২য় জাতীয় কমিউনিটি স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

আর্ন্তজাতিক বন দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: কৃষিবিদ কাজল তালুকদার

রাজস্থলীতে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বাঘাইছড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক

কাপ্তাই ইউনিয়নে মৎস্যজীবিদের মাঝে চাল বিতরণ

আধুনিক আর নান্দনিকতায় তৈরি ‘নিসর্গ পড হাউস’ কাপ্তাইয়ের পর্যটনে নতুন আকর্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: