শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ৩, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

“প্রযুক্তি ও মমতায় কল্যাণ, সমতায় আস্থা— আজ সমাজসেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়ও জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে সময়োপযোগী ও টেকসই সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু, অনাথ, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নির্যাতিত নারী ও প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসব কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশাই সাধারণ মানুষের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে বিশ্ব কার্বারী পূণরায় চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যান পদে নতুন দুই মুখ

ঈদগাঁওয়ে শামসুল আলম মানবিক ফাউন্ডেশন কর্তৃক অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

কাপ্তাইয়ে সাড়ে চার হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক- ১, টয়োটা কার জব্দ

কাপ্তাইয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাস্পিয়ন সিজি থান্ডার্স 

রাইখালী ইউনিয়নে ১৩১৩ পরিবার পেলো টিসিবির পণ্য 

রাঙামাটিতে বিএনপি’র তিন নেতাকর্মীকে পিটিয়ে আহত

রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

বিএনপি নেতা ইউসুফ’র উদ্যোগে কাপ্তাইয়ে ২০০ জনের মাঝে চাউল বিতরণ

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় 

error: Content is protected !!
%d bloggers like this: