বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামুর ঈদগড়ে শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টা: অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ১৬, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগড় বাজারে চিকিৎসা নিতে গিয়ে গত ১৩ জুলাই পল্লী চিকিৎসকের ধর্ষন চেষ্টার শিকার হয়েছে ১৪ বছরের এক শিশুকন্যা । সে পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ১৬ জুলাই (বুধবার) শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামু থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত সলিম বাহাদুর (৪০), ঈদগড় ইউনিয়নের খোন্দকার পাড়ার জামাল উদ্দিন শাহ’র পুত্র এবং  ঈদগড় বাজারে মেসার্স শাহ মেডিকো ফার্মেসির পল্লী চিকিৎসক বলে জানা যায়।

মামলার এজাহারে জানা যায়, ১৩ জুলাই সকালের দিকে পাঁচ বছর বয়সী আরেক শিশুকে সাথে নিয়ে উল্লেখিত ফার্মেসিতে চিকিৎসা নিতে গিয়েছিল অসুস্থ শিশুটি। পল্লী চিকিৎসক সলিম বাহাদুর সঙ্গে থাকা পাঁচ বছরের শিশুটিকে ফার্মেসিতে বসিয়ে রেখে অসুস্থ ১৪ বছরের শিশুটিকে ফার্মেসির পেছনে নিয়ে চেতনাশক ইনজেকশন পুশ করে প্রায় আধ ঘণ্টা ধরে ধর্ষন চেষ্টা চালায়।

এক পর্যায়ে শিশুটির চেতনা ফিরলে জোরে চিৎকার শুরু করে। এতে বাইরে থাকা শিশুটিও চিৎকার-কান্নাকাটি করলে ধর্ষক শিশুটিকে ছেড়ে দেয় এবং এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়।

শিশুটি ঘরে ফিরে মাকে এ ঘটনা জানালে ওই দিন মা বাজার কমিটির সভাপতি নুরুল হুদা এবং পল্লী চিকিৎসক এসোসিয়েশনের স্থানীয় সভাপতি ইব্রাহিম বাবুলকে জানান। তারা শিশুটির মাকে শিশুটিকে নিয়ে দ্রুত সরকারি চিকিৎসকের শরনাপন্ন হওয়ার পরামর্শ দেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও কাগজপত্র নিয়ে রামু থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নবী মুহাম্মদ (সঃ)কে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

আঞ্চলিক পরিষদে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মা দল গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ডংনালা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ ও পাহাড়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

রাঙামাটিতে ভূমি অফিসের সার্ভেয়ারের ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার ও বরখাস্তের দাবি

রাঙামাটি জেলার  শ্রেষ্ঠ এসআই নির্বাচিত  কাপ্তাই থানার মো: ইমাম উদ্দীন

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ত্রিপুরা সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পার্বত্য প্রতিমন্ত্রী 

কাউখালীতে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: