শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির বরকলে বিজিবি’র অভিযানে গুলি উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৪, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ

রাঙামাটির বরকলে ১১ রাউন্ড তাজা গুলি (এ্যামুনেশন) ও ১২ রাউন্ড ব্যবহৃত গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। ৪৫ বিজিবি ও ৭ আনসার ব্যাটালিয়নের অভিযানে এসব গুলি উদ্ধার হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল (শুক্রবার, ১৪ মাচ) এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে বরকল ৪৫ বিজিবি ব্যাটালিয়ন।

এরআগে গেল ১২ মার্চ উপজেলার রূপবান পারা এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ এবং জেএএস নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাধারণ পাহাড়িরা আতংকিত হয়ে পড়ে। পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা এবং আতংক দূর করার লক্ষ্যে বিজিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ ১৩ মার্চ তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজাছড়া ও রূপবান পারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১১ রাউন্ড তাজা এ্যামুনেশন এবং ১২ রাউন্ড ব্যবহৃত খালি গুলির খোসা উদ্ধার করা হয়।

সূত্রে জানানো হয়েছে, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে। যে কোন অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

বন্যহাতি  হতে সর্তক থাকতে  কাপ্তাইয়ে বন বিভাগের  সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন 

মানিকছড়িতে মৎস্য পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

২৪ ঘন্টা না পেরোতে ফের সাজেকে সড়ক দুর্ঘটনা, আহত ১২

মানিকছড়িতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ 

রোয়াংছড়িতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ৮

খাগড়াছড়ির প্রতিবন্ধী মানুষদের সারথী হলেন সাবেক অধ্যক্ষ বোধি সত্ত্ব দেওয়ান

চন্দ্রঘোনা ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু

রাঙামাটিতে সন্ধানীর উদ্যোগে এতিমখানায় ভ্যাক্সিনেশন

দীঘিনালায় বিএনপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: