রবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১১, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ।

বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজেশ ভট্টাচার্য এর সঞ্চালনায় এইসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ।

প্রসঙ্গতঃ কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসার অংশগ্রহণে গত বুধবার কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ফুটবল ও হ্যান্ডবল খেলা শুরু হয়।

গত শনিবার একই ভেন্যুতে প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় ফুটবল বালকের ফাইনালে চ্যাম্পিয়ন হন বড়ইছড়ি কর্ণফুলী নূরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হন চিৎমরম উচ্চ বিদ্যালয়, ফুটবলের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হন কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়।

এইছাড়া হ্যান্ডবলের বালক বিভাগে চ্যাম্পিয়ন হন কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়।

হ্যান্ডবলের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হন নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, চালু ১ ইউনিট: বিদ্যুৎ উৎপাদন ৪০ মেগাওয়াট

খুটাখালীতে ২টি চিংড়ি ঘেরে ডাকাতি, ডাকাতের ছুড়া গুলিতে আহত-৩

সটসার্কিটে পুড়লো ১৪ বসতঘর, জানেন না বিদ্যুতের আবাসিক প্রকৌশলী!

ব্রেক ফেল করে বালু বোঝাই ট্রাক ফেরির কিনারে, রাইখালীতে ফেরী চলাচল সাময়িক বন্ধ

২০ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় সোয়া ৯ কোটি টাকার ক্ষতি

রুমায় বিকেন্দ্রীভূত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

যেন এক পরিপূর্ণ খামার বাড়ি বাঘাইছড়ির ইওএনও’র বাংলো

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-২, পলাতক আরও- ২

খাগড়াছড়ি অগ্রণী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত

error: Content is protected !!
%d bloggers like this: