মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
আগস্ট ৫, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাপ্তাই উপজেলা শাখার  আয়োজনে ৩৬ জুলাই ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ (আগষ্ট) বিকালে কাপ্তাই উপজেলা চত্বরে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়৷ উপজেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার আমির হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার নায়েবে আমীর মাওলানা লোকমান হোসেন। সমাবেশে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের চন্দ্রঘোনা শাখার সভাপতি শাহাদাত হোসেন।

প্রধান অতিথি হারুনুর রশীদ বলেন, জুলুম বৈষম্যের বিরুদ্ধে সচেতন ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়েছে। ১৬০০ র অধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত এই স্বাধীন দেশে আর কোনো জুলুম, নব্য ফ্যাসিবাদ, দুর্নীতি ও টেন্ডারবাজী সাধারণ জনগণ মেনে নেবে না। রাজাকার বলে গালি দেওয়ার চেতনার রাজনীতি দিল্লীতে পালিয়ে গেছে।

নায়েবে আমীর লোকমান হোসেন বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে যেকোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে।
মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম, চন্দ্রঘোনা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, জামায়াত নেতা সফিকুল আলম, আমীর হোসাইন প্রমূখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে ৯০০ প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কাপ্তাইয়ে  জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে-লে.কর্নেল মুনতাসির

লংগদুতে সোলার বিতরণ করেছে উন্নয়ন বোর্ড

গত ১০ বছরে ৫৯ হাজার হিন্দু বাংলাদেশ ত্যাগ করেছে: বিশ্ব হিন্দু ফেডারেশন

চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

পাহাড়ের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকার আন্তরিক: পার্বত্য প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ইসলামি আন্দোলন’র মতবিনিময় সভা

মহালছড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

রাজস্থলীতে প্রশাসনের অভিযানে দুই ইটভাটা বন্ধ ঘোষণা

error: Content is protected !!
%d bloggers like this: