বুধবার , ১৬ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইউপিডিএফের সড়ক অবরোধ, বাঘাইছড়ির দূরপাল্লার যানচলাচল বন্ধ

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১৬, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কে ইউপিডিএফ প্রসিত দলের সড়ক অবরোধের ফলে সকাল থেকে বাঘাইছড়ির সাথে সারাদেশের দূর পাল্লার যানচলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরিন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। হঠাৎ করে দূরপাল্লার যানচলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ঢাকা ও চট্টগ্রাম মূখী যাত্রীরা। তবে সেনাবাহিনীর পাহারায় বাঘাইছড়ি সাজেক সড়কে পর্যটকবাহী ও ছোট বড় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে বিজিবির পাহাড়ায় গাড়ী চলাচলের কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে দূরপাল্লার কোন বাস বাঘাইছড়ি থেকে ছেড়ে যায়নি। সকল যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়েছে। এতে বেশী ক্ষতি পড়েছেন মাছ ব্যাবসায়ী, ও কাচা সবজি ব্যাবসায়ীরা।

আরও পড়ুন- দীঘিনালায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের আগুন

 

মাছ ব্যাবসায়ী ইলিয়াস হোসেন বলেন, সকালে ঢাকার বাসে ৭০ হাজার টাকার মাছ তুলেছি, এখন শুনেছি গাড়ী যাবেনা এখন আমার এই ক্ষতি কে পুসিয়ে দেবে।

এ বিষয়ে বাঘাইছড়ি শান্তি পরিবহনের লাইনম্যান প্রদীপ দাশ বলেন, গতকাল বাবুছাড়া সড়কে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস ও দুইটি মাহিন্দ্রা গাড়ীতে আগুন দেয় অবরোধকারীরা। তাই মালিক সমিতির সিন্ধান্তে বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, দিঘিনালায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউপিডিএফের কোম্পানি কমান্ডার মিলন ওরফে সৌরভ চাকমা আটকের পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারাযায়। এই ঘটনায় ইউপিডিএফ অভিযোগ করে নিরাপত্তা বাহিনীর প্রহারে সৌরভ চাকমার মৃত্যু হয়। এর প্রতিবাদে দিঘিনালা খাগড়াছড়ি, বাঘাইছড়ি সাজেক, মারিশ্যা দিঘিনালা সড়কে অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুফ।

ইউপিডিএফ দিঘিনালা শাখার পরিচালক সুজয় চাকমা বলেন, আমাদের অবরোধ শান্তি পূর্ণ, এই অবরোধের মাধ্যমে আমরা পাহাড়ে আমাদের নেতাকর্মীদের উপর দমন-নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছি।

সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী( পিএসসি) বলেন, সাজেকে সেনাবাহিনীর জোর তৎপরতায় অবরোধের কোন প্রভাব পরেনি সাজেক সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বাঘাইছড়ি থানার সার্কেল এসপি আব্দুল আউয়াল বলেন অবরোধের ফলে এখন পর্যন্ত উপজেলার কোথাও বিশৃঙ্খলার সংবাদ পাইনি, গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের নজরধারী বাড়ানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে রেডক্রিসেন্ট এর চেক বিতরণ 

কাপ্তাই শীলছড়িতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

রাঙামাটি জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য মন্ত্রণালয়ের বক্তব্য 

খাগড়াছড়িতে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / প্রাণঘাতি সংঘাত আর অস্ত্র দিয়ে শান্তি ফেরানো যায় না-ইউপিডিএফ গণতান্ত্রিক

কাউখালীর বেতবুনিয়া সোনাইছড়িতে পাহাড় কাটতে গিয়ে শ্রমিক নিহত

কাপ্তাইয়ে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে গাড়িসহ কাঠ আটক 

লংগদুতে সেনা জোনর উদ্যোগে কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন 

কাপ্তাইয়ে বাড়ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

চাঁদাবাজির মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কাউখালীতে বিএনপির সংবাদ সম্মেলন

বিশ্ব শিশু দিবস ঘিরে রাঙামাটিতে ইয়ুথ এর নানান আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: