মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আগামী নির্বাচনের আগে এ সরকারকে নির্বাসনে পাঠানো হবে-ওয়াদুদ ভূঁইয়া

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
আগস্ট ২, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, দেশে মধ্য রাতের ভোট ঠেকাতে আগামী জাতীয় নির্বাচনের আগে চলতি বছরেই সরকারকে নির্বাসনে পাঠানো হবে।

ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশে এ কথা বলেন ওয়াদুদ ভুঁইয়া।

তিনি বলেন, অবৈধ সরকারের পতন ঘটিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমসহ বিগত দিনে খুন ও গুম হাজারো নেতাকর্মীদের রক্তঋণ শোধ করা হবে।

এদিকে সকালে বিক্ষোভ মিলি বের হয়ে আদালত সড়কে দিকে যেতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এ সময় পুলিশের সাথে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতির এক পর্যায়ে কয়েক দফা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ক্ষমতা চিরস্থায়ী না। যার নির্দেশে গুলি করছেন, সে গুলির হিসাব দিতে হবে।

এর আগে বিএনপির বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মিল্লাত চত্বরে সমবেত হন। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী ও ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পদক আব্দুর রব রাজা ও আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক সাগর নোমান এবং ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের চিৎমরমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

চারদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন জুরাছড়ি ও বরকল

জুরাছড়িতে নারী দিবস পালিত

দীঘিনালায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

চার কৃতী নারী ফুটবলারের সাথে ঈদের ছুটি উপভোগ করলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

মুরালী পাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কাপ্তাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত 

জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

কাপ্তাইয়ে প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তি খাসজমি উদ্ধার 

error: Content is protected !!
%d bloggers like this: