বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে শতাধিক শিক্ষার্থীকে মং রাজা মংপ্রু সেইন শিক্ষাবৃত্তি দিয়েছে সেনাবাহিনী

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
আগস্ট ১১, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ

 

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য স্বীকৃত প্রয়াত মং রাজা মংপ্রু সেইন’র স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে খাগড়াছড়িতে শতাধিক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট দিয়েছে সেনাহিনী।

বুধবার (১০ আগষ্ট ২০২২) সকালে খাগড়াছড়ি ক্যান্ট: পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব মুখোর পরিবেশে বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রু সেইন বাহাদুর এর নামানুসারে এ শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

খাগড়াছড়ি রিজিয়ন কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যানও খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি ডিজিএফআই এর শাখা অধিনায়ক কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল সাইফুল ইসলাম, মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে গণমান্য ব্যক্তিবর্গ প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ে সুবিধা বঞ্চিত গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোনিবেশ, উৎসাহ-উদ্দিপনা যোগানো এবং পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির অক্ষুন্ন রাখতে নির্দশন সরূপ খাগড়াছড়ি রিজিয়ন এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও এতে জানান রিজিয়ন কর্তৃপক্ষ। পরে একে একে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে পুজামন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

কাপ্তাই ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া

ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

পাহাড়ে পর্যটন: জনঅংশগ্রহণেই চূড়ান্ত বিকাশ হোক– প্রদীপ চৌধুরী

রামগড়ে প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ

কাপ্তাইয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তূতিমূলক সভা, প্রস্তুত ১৯টি আশ্রয়কেন্দ্র

দীপংকর তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাতে রাইখালীর হেডম্যান

রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে এইচএসসি ফলাফলে চরম বিপর্যয়

রাঙামাটিতে জাতীয় যুব দিবস ঘিরে জলাশয় পরিষ্কার কর্মসূচী

রাঙামাটিতে সমবায় দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: