শুক্রবার , ২৩ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে পাহাড় ও সমতল আদিবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
জুন ২৩, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ

পাহাড় ও সমতল আদিবাসীদের জাতীয় ঐক্য ও সংহতি জোরদার করার লক্ষ্যে রাঙামাটিতে পাহাড় বনাম সমতল আদিবাসী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৩ এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৩জুন) বিকেলে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বাংলাদেশ আদিবাসী ফোরাম এর আয়োজনে পাহাড় বনাম সমতল আদিবাসী প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

এ সময় সন্তু লারমা বলেন, পাহাড় ও সমতল আদিবাসী সমাজের মধ্যে যে বাস্তবতা সে বাস্তবতা নিরিক্ষে আদিবাসী সমাজ যে জীবন ধারা নিয়ে এগ্রিয়ে যেতে চাচ্ছে সে সমাজকে আরো জোরদার করার জন্য আদিবাসী সমাজের মধ্যে খেলাধুলা সহ সকল স্তরে ঐক্য সংহতি ও আগামীদিনের নেতৃত্ব জোরদার করতে হবে।

তিনি আরো বলেন, আদিবাসী সমাজে খেলাধুলায় একটা বিশেষ ভূমিকা আছে। কাজেই আদিবাসী সমাজের ছেলেমেয়েরা এই ফুটবল অঙ্গনে যাতে আরো জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারে সে চেষ্টা চালিয়ে যেতে হবে।

এ সময় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এর সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইউজিং নক্রেক, সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

প্রীতি ফুটবল ম্যাচের সমতল আদিবাসী দলকে ৩-০ গোলে পরাজিত করে জয় লাভ করে পাহাড় আদিবাসী দল। পরে ম্যাচ শেষে পাহাড় ও সমতল আদিবাসী উভয় দলকে পুরষ্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে দুপুরের মধ্যে বালিয়াড়ি খালি না করলে কঠোর ব্যবস্থা: টুরিস্ট পুলিশ

নিজেদের মাতৃভাষা হারিয়ে ফেলছে গুর্খারা

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম

লংগদুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ

“শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” সেনাবাহিনীর অর্থ সহায়তা

শেষ মূহুর্তের তুলির আঁছড়ে ব্যস্ত মৃৎশিল্পীরা; এবার কাপ্তাইয়ে ৮ টি মন্দিরে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে

কাপ্তাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কল্যাণী বড়ুয়ার যোগদান

ঈদের ছুটিতে চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাটে ব্যস্ততা বেড়েছে

রাঙামাটির পাহাড়ি গ্রামে ফুটবল উৎসব

error: Content is protected !!
%d bloggers like this: