মঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৯, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ

সারা দেশের সাংবাদিক ইউনিয়নগুলোর সঙ্গে একযোগে ও যুগপৎভাবে কাজ করা লক্ষ্যে গঠিত হয়েছে ‘রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)’।
এ লক্ষ্যে আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে পথচলা শুরু করল রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন।

মঙ্গলবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সভায় ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী আহবায়ক, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমেল চাকমা যুগ্ম আহবায়ক ও এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের সাংবাদিক ইউনিয়নগুলোর সঙ্গে যোগাযোগ, পরামর্শসহ প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নে এবং পরবর্তীতে যত দ্রুত সম্ভব রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে কাজ করবে এ আহবায়ক কমিটি।

আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা, একুশে টিভি ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সত্রং চাকমা, দৈনিক ভোরের কাগজ ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথ, দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম কামাল উদ্দিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হেফাজত-উল বারি সবুজ, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাধন বিকাশ চাকমা, চ্যানেল টোয়েন্টি ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক জিয়া, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মিশু দে ও ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক জিয়ারকে স্বাগত জানাতে দীপেন দেওয়ানের নেতৃত্বে রাঙামাটি জেলা বিএনপি পরিবার

চকরিয়ায় ঈদের দিন সকালে বসতবাড়িতে সন্ত্রাসীদের নারকীয় হামলা ও ভাঙচুর

নানিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

চাকরিয়ার খুটাখালী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

কাউখালীতে বৌদ্ধদের প্রবারণা উৎসব সম্পন্ন

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন নির্বাচিত

লংগদুর তিনটিলা সরকারী প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

পাহাড়ের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সরকার আন্তরিক: পার্বত্য প্রতিমন্ত্রী

‎১৭ বছর পর দেশের মাটিতে তারেক / নিরাপদ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাইলেন তারেক রহমান

জুরাছড়িতে লোজিক প্রকল্পের অবহিত করণ কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: