সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গণ-অভ্যুত্থানে রামগড়ের শহীদ মজিদের বাড়িতে খাগড়াছড়ির নবাগত ডিসি

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
জানুয়ারি ২০, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের রসুলপুর এলাকার বাসিন্দা গত জুলাই ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে শহীদ হওয়া মো. মজিদ হোসেনের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন পার্বত্য খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে তিনি নিহত মজিদের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত ও দোয়া শেষে শহীদ মজিদের পরিবারের সঙ্গে কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শহীদ মজিদ হোসেন রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা রসুলপুল গ্রামের বাসিন্ধা মো: আমিন মমিয়ার ছেলে। মজিদ পেশায় ট্রাকের হেলপার হিসেবে চাকরি করতেন।

পারিবারিকভাবে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই চট্টগ্রাম হতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ মালামাল নিয়ে যান এবং মালামাল নামিয়ে খালি ট্রাক হাজীগঞ্জ রেল লাইনের পাশে রেখে ট্রাকের ভিতরে ঘুমিয়ে পড়ে মজিদ। হঠাৎ জেগে উঠে তার ট্রাকে কিছু একটা ছুড়ে ফেলার শব্দ শুনতে পান কিছু বুঝে উঠার আগেই কে বা কাহারা ট্রাকে অগ্নি সংযোগ করে এবং কিছুক্ষণ পর স্থানীয় একজন লোক অগ্নিদগ্ধ অবস্থায় মজিদকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেন। খবর পেয়ে তার পরিবারের লোকজন ২০ জুলাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখতে যান এবং ২৫ জুলাই বিকাল সাড়ে ৩টার সময় মজিদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মজিদের শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

লংগদু উপজেলা চেয়ারম্যান বারেক সরকারের বিরুদ্ধে ইউনিয়ন আ.লীগ নেতাকে জুতাপেটার অভিযোগ

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড- নিখিল কুমার চাকমা

পাবলাখালী রেঞ্জের ৫০ লক্ষ টাকার গাছ চুরির অভিযোগ

নন্দপাল মহাস্থবিরের বর্ষাবাস সুবর্ণ জয়ন্তীতে নানা অনুষ্ঠান সম্পন্ন

মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি ছাত্রদলের

কাউখালীর বেতবুনিয়া সোনাইছড়িতে পাহাড় কাটতে গিয়ে শ্রমিক নিহত

বিলাইছড়িতে ব্যবসায়ীর সমবায় সমিতির সভা

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শুরু হচ্ছে পুজা

জুরাছড়িতে খাদ্য বান্ধব চাল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: