বুধবার , ৯ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ১৮৫ কেজি আগর কাঠ উদ্ধার

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ৯, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জুলাই ২০২৫ তারিখ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আল মাহমুদ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। তবে গণমাধ্যমের কাছে আজ বুধবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

বিজিবির সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চেকপোস্টের কাছাকাছি অবস্থানে ফাঁদ পেতে রাখা হয়। অভিযানের সময় তিনটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে প্রবেশ করলে তাদের থামানোর চেষ্টা করা হয়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা চার বস্তা আগর কাঠ ফেলে দ্রুত পালিয়ে যায়।

অভিযানে উদ্ধার হওয়া আগর কাঠের মোট ওজন ১৮৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত অঞ্চলে অবৈধ চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, চোরাকারবারিদের দৌরাত্ম্য ঠেকাতে বিজিবির এমন তৎপরতা এলাকায় স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে। উল্লেখ্য, আগর কাঠ বিশ্বের অন্যতম দামী সুগন্ধি কাঠ, যা অবৈধভাবে পাচারের ঝুঁকি থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাস্টারশেফ ও পোলট্রি দোকানিকে ভোক্তা অধিদপ্তরে জরিমানা

আলীকদমে তামাক চুল্লী নির্মাণ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

কাপ্তাই অবকাশ ক্লাবের কার্যকরি কমিটি গঠন

গুইমারায় ৩০ কোটি টাকার গাঁজা ধ্বংস করল পুলিশ

বিলাইছড়িতে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা

দরিদ্র রোগীদের পাশে মহালছড়ি জোন, দ্বিতীয় ধাপে চশমা বিতরণ সম্পন্ন

ডাকসু নির্বাচনে কাপ্তাইয়ের সাকিব প্রতিদ্বন্ধিতা করছেন অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে

চন্দনাইশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় ও প্রস্তুতি সভা

জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে সমন্বয় সভা

রাঙামাটিতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার ২ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

error: Content is protected !!
%d bloggers like this: