শনিবার , ১১ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে মাদক মামলার আট আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মার্চ ১১, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ

বান্দরবানে আট মাদক মামলার আসামী চিহ্নিত মাদক কারবারি আট আসামিকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে তিন শত পিস ইয়াবা সহ মাদক ব্যাবসায় ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (১১ মার্চ) সকালে পৌরসভার ২নং ওয়ার্ড, বালাঘাটা বাজার এলাকা তাদের গ্রেফতার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয়।
এসময় মোঃ আবদুল খালেক ছেলের ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন গ্রেফতার করা হয়। মাদক বিক্রয়ের কাজে তার সাত সহযোগীকে গ্রেফতার করলেও তাদের নাম ও পরিচয় উল্লেখ করেননি।

প্রেস বার্তায় জানানো হয়, ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর দিক নির্দেশনায় আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম, এএসআই (সঃ), মোঃ সাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান পৌরসভার ২নং ওয়ার্ড, বালাঘাটা বাজার এলাকা মৌলভীবাড়ীর ফার্নিচারের গোডাউন ঘর অভিযান পরিচালনা করেন। এসময় আসামী আক্তার হোসেনের নিকট হইতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল জব্দ করা হয়। ঘটনাস্থলে মাদক ব্যাবসায় তার সিন্ডিকেটের আরো ৭ সদস্যকে আটক করে ২ এপিবিএন-এর টিম।
এ বিষয়ে ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমেদ খান বলেন, পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার রোধে আমাদের বিশেষ টিম কাজ করছে। গ্রেফতার কৃত চিহ্নিত মাদক ব্যাবসায়িদের আইনের আওতায় আনতে আগামীতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যাবসায়ির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে মামলার কার্যক্রম পক্রিয়াধীন আছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে সাঁতার ও নৌকা বাইচ প্রতিযোগিতা

‎যুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্বচ্ছ ধারণা থাকতে হবে- কাজল তালুকদার

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কাপ্তাই জোনের মতবিনিময়

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে কাপ্তাইয়ে বাজার মনিটরিং

কাপ্তাইয়ে ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিজিবির মাদক বিরোধী কর্মশালা

কাউখালী থানার নতুন ওসি পারভেজ আলী

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন পালিত

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে রাঙামাটি ভেন্যুতে চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা

বাঘাইছড়িতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: