বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটি রাজ বনবিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ প্রার্থনা আয়োজন করেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল মনীষ দেওয়ান এর নেতৃত্বে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

আজ সকাল ৯ ঘটিকায় রাঙামাটি রাজ বনবিহারে এই বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও জ্ঞান প্রিয় মহাস্থবির সহ পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবো জ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু, রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্কদীশ বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, জেলা বৌদ্ধ ফোরামের সভাপতি প্রফেট বড়ুয়া সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে নূরুল উলূম নূরানী মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে পৌর পরিষদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা

রাঙামাটি পৌর কলোনিতে দম্পতিকে গাছে বেঁধে মারধরকারী ৩ আসামি গ্রেফতার

কাউখালী সরকারি কলেজের প্রভাষক গফুরের বিরুদ্ধে অনিয়ম, তথ্য গোপনের অভিযোগ

চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের বেদখল অফিস নিজ দখলে

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ও আদিবাসী কোটার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

রাজধানীতে ৫৪তম বাংলাদেশ-ICIMOD বৈঠক অনুষ্ঠিত

রামগড়ে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: