বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি পৌর কলোনিতে দম্পতিকে গাছে বেঁধে মারধরকারী ৩ আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৫, ২০২২ ১২:৩১ অপরাহ্ণ

 

রাঙামাটি পৌর কলোনিতে দম্পতিকে গাছে বেঁধে মারধরকারী ১০ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছেন কোতয়ালী থানার পুলিশ। গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে শহরের পৌর কলোনি থেকে এই ৩ আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।

কোতয়ালী থানা পুলিশের এসআই ক্য লাহ চিং মারমা ও এই মামলার আইও বলেন, গত ২০ আগষ্ট ২০২২ রাতে দম্পতি ও মামলার বাদী মুন্নি দাশ থানা হাজির হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ১০ আসামি মধ্যে ৩জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সজল দাশ(৩০),ইমন পাল(১৯) ও সয়ন পাল(২০)। বাকি আসামিরা হলেন- জয় দাশ,প্রশাস দাশ,খোকন পাল,লক্ষী পাল,বকুল পাল,লাকী পাল ও রত্না দাশ।

ঘটনার বিবরনী- গত ১৯ আগষ্ট ২০২২ রাত ৯টার সময় একই এলাকার লোকজন দম্পতিকে গালিগালাজ এর সূত্রপাত ধরে বসতঘর ভাংচুর করে একপর্যায়ে ঘরের ভেতরে প্রবেশ ঢুকে দাম্পতিকে হামলা হালায় এবং লুটপাট করে। ওই সময় আসামিরা দম্পতির ঘরে থাকা স্বর্ণের চেইন যার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা,নগদ ৩০ হাজার টাকা এবং ২৫হাজার টাকার আসবাবপত্র ভাংচুর করে ক্ষতিসাধিত হয়। এসব ঘটনার পরে দম্পতিকে বেদম মারধর করে গাছের সাথে বেধে রাখে। পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ এসে দম্পতিকে উদ্ধার করে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন বলেন, এঘটনায় দম্পতি মুন্নি দাশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় ১০ আসামির মধ্যে গত বুধবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামি সজল দাশ(৩০),ইমন পাল(১৯) ও সয়ন পাল(২০)কে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান

খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

রাঙামাটিতে আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজের নবনির্বাচিত কমিটির অভিষেক

নিত্যপণ্যের মুল্য সহনীয় রাখতে কাপ্তাইয়ে অভিযান

কক্সবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

চন্দ্রঘোনায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

বিলাইছড়িতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া

রামগড়ে বিজিবি’র মানবিক সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: