শুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানান আয়োজনে বাঘাইছড়িতে নববর্ষ বরণ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ১৪, ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩০। সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়ি উপজেলায় উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ।

শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন বাঘাইছড়ির আয়োজনে সর্বস্থরের জনসাধারণ, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাবেত হয়।

নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাচালং সরকারি কলেজের প্রভাষক কামাল হোসেন মীর এর সসঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অতিথিদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বাঘাইছড়িবাসীর উদ্দেশ্যে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে পহেলা বৈশাখ আরো ঝাকঝমক পূর্ণ আয়োজনের মাধ্যমে উদযাপনের আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভা শেষে উজোনী যুব শিল্পী গোষ্ঠী ও উপজেলা শিল্পীকলা একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক উদ্যোগে মারিশ্যা জোন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মহালছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম কার্যক্রমের উদ্ভোধন

কাপ্তাই -কর্ণফুলী রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

কাপ্তাই বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহ হস্তান্তর উপলক্ষে কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং 

রাইখালীর ভালুকিয়ায় ২ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা দিল চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল

ধর্মীয় পরিবেশ উন্নয়নে বাঘাইছড়ির তিন জামে মসজিদে পৌরসভার মানবিক উদ্যোগ

জুরাছড়িতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা 

খাগড়াছড়িতে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: