বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ২৬, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলার চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে পৌঁছানো শিক্ষার্থীদের শুভকামনা জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল কাদের। সঞ্চালনা করেন মো. রাসেল মিয়া ও সাইফুল ইসলাম এর যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিডি কর্মকর্তা মো. শামসুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু প্রেসক্লাবের সভাপতি এ বি এস মামুন, রাগীব-রাবেয়া কাচালং টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিন্টু চাকমা, এবং স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। এ সময় স্বাগত বক্তব্যে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক তিনি বলেন, বিদায়ী শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ের গর্বই নয়, আমাদের আশা ও স্বপ্নও। জীবনের পরবর্তী ধাপে তাদের সাফল্যই আমাদের অর্জন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। তাই নীতি-নৈতিকতা, মানবিকতা এবং পরিশ্রমকে সঙ্গে নিয়ে এগোতে হবে। যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বড় দায়িত্ব।

অনুষ্ঠানে ভবিষ্যৎ জীবন গঠনের অঙ্গীকার হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
শেষ পর্বে পঞ্চম ও অষ্টম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীরা শেষবারের মতো উপস্থিতি ডেকে ছুটির বেল বাজানো এবং শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে স্থানীয় অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় বালু উত্তোলন করতে গিয়ে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের এম.কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী কামাল উদ্দিনের ১ বছরের কারাদণ্ড 

দূর্গম আড়াছড়ি ও কলাবুনিয়া পাড়া পরিদর্শনে কাপ্তাই ইউএনও 

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া সম্পন্ন

লোডশেডিং ও জ্বালানী খাতে অ ব্যবস্থাপনার বিরুদ্ধে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাই উপজেলাধীন কারিগর পাড়ায় জীপ উল্টে নিহত ১, আহত ২

জাতীয় শোক দিবস উপলক্ষে রুমায় সেনা জোনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

খাগড়াছড়িতে বিএনপি’র বিজয় উল্লাসে হাজার হাজার নেতাকর্মীর জমায়েত

error: Content is protected !!
%d bloggers like this: